TRENDING:

Malaika Arora: ১৯ বছরের ছোট হিরে ব্যবসায়ী অতীত, ঘনিষ্ঠ আলিঙ্গনে মত্ত মালাইকা, কে এই 'মিস্ট্রি ম্যান'? রহস্যময় যুবক যা ফাঁস করলেন...

Last Updated:
Malaika Arora: মালাইকা এবং সোরাবকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়ে দিয়েছে। দু'জনের ডেটিং নিয়েও অসংখ্য জল্পনা-কল্পনা ছিল। এই গুজব এবং জল্পনার মাঝে, অভিনেতা সোরাব বেদী এখন এই গুজবের জবাব দিয়েছেন।
advertisement
1/7
ঘনিষ্ঠ আলিঙ্গনে মত্ত মালাইকা, কে এই 'মিস্ট্রি ম্যান'? রহস্যময় যুবক যা ফাঁস করলেন...
ফের শিরোনামে উঠে এসেছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা । সম্প্রতি স্প্লিটসভিলা খ্যাত সোরাব বেদীর সঙ্গে পার্টি করার একটি ভিডিও প্রকাশ পেয়েছে।
advertisement
2/7
ভিডিওটিতে মালাইকা এবং সোরাবকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়ে দিয়েছে। দু'জনের ডেটিং নিয়েও অসংখ্য জল্পনা-কল্পনা ছিল। এই গুজব এবং জল্পনার মাঝে, অভিনেতা সোরাব বেদী এখন এই গুজবের জবাব দিয়েছেন।
advertisement
3/7
স্প্লিটসভিলার প্রতিযোগী সোরাব বেদী ভাইরাল ভিডিওটির পিছনের সত্যতা প্রকাশ করেছেন। মালাইকা অরোরার সঙ্গে পার্টির ভিডিওটি দেখার পর তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে৷
advertisement
4/7
তবে এবার নীরবতা ভেঙে তিনি বলেন, মডেলিংয়ের সময় থেকেই তিনি মালাইকা অরোরাকে চেনেন। তিনি বলেন, মডেলিংয়ের শুরুর দিকে, তার পরামর্শদাতা ডেলনাজ দারুওয়ালা এবং ভাহবিজ মেহতার মাধ্যমে তিনি মালাইকার কাছাকাছি আসেন। তারপর একটি পার্টিতে মালাইকার সঙ্গে তার প্রথম দেখা হয় এবং ধীরে ধীরে তারা ভাল বন্ধু হয়ে ওঠে।
advertisement
5/7
সোরাব বলেন, যে তিনি প্রায়ই মালাইকার সঙ্গে পার্টিতে যান। অভিনেত্রীর সঙ্গে এই প্রথম তাকে দেখা গেছে, এমনটা নয়৷ তবে ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয় যে তারা ডেটিং করছেন।
advertisement
6/7
অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর, মালাইকা অরোরার নাম প্রতিদিনই কোনও না কোনও ব্যক্তির সঙ্গে যুক্ত হচ্ছে। সম্প্রতি, সোরাব বেদীর সঙ্গে তার নাচের ভিডিও ভাইরাল হয়েছে৷
advertisement
7/7
এর আগেও ভ্যালেন্টাইনস ডে-র দিন অভিনেত্রীর একটি ছবি প্রকাশিত হয়েছে যেখানে তাকে একজন রহস্যময় পুরুষের সঙ্গে রোমান্টিকভাবে পোজ দিতে দেখা গেছে। তবে, সৌরভ বেদী এখন স্পষ্ট করে দিয়েছেন যে তার এবং মালাইকার মধ্যে বন্ধুত্ব ছাড়া আর কিছুই নেই।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Malaika Arora: ১৯ বছরের ছোট হিরে ব্যবসায়ী অতীত, ঘনিষ্ঠ আলিঙ্গনে মত্ত মালাইকা, কে এই 'মিস্ট্রি ম্যান'? রহস্যময় যুবক যা ফাঁস করলেন...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল