SaReGaMaPa Singer Abanti Sithi: মা হয়েছেন অবন্তী সিঁথি, স্বামীকে জড়িয়ে বেবি বাম্পের ছবি পোস্ট করলেন সারাগামাপা খ্যাত 'শিসপ্রিয়া'
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
নতুন প্রজন্মের একজন জনপ্রিয় কণ্ঠস্বর, অবন্তী সিথি ভারতীয় টেলিভিশন সঙ্গীত প্রতিযোগিতা "সা রে গা মা পা" এর মাধ্যমে খ্যাতি অর্জন করেন।
advertisement
1/6

মা হয়েছেন কণ্ঠশিল্পী অবন্তী সিঁথি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় সুখবরটি নিজেই জানান এই শিল্পী। জানা গেছে, কন্যার নাম রাখা হয়েছে অনুশ্রী।
advertisement
2/6
তার পোস্টে লেখা আছে, "গত কয়েকদিন এক অদ্ভুত স্মৃতির মধ্যে কেটেছে। একটি ছোট্ট জীবন্ত পুতুল এখন আমার কোলে ঘুমাচ্ছে। আমাদের দিন-রাত এক হয়ে গেছে, সম্পূর্ণরূপে তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে। আমরা এমন একটি মূল্যবান উপহারের আশীর্বাদ পেয়েছি যা আমরা কখনও চাইতে পারি না। এই সময় জুড়ে যারা আমাদের সাহায্য করেছেন এবং সমর্থন করেছেন তাদের সকলের প্রতি আমরা অবিশ্বাস্যভাবে কৃতজ্ঞ।"
advertisement
3/6
এরপর লেখেন, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে তাকিয়ে দেখি আর ভাবি আমার মা আমার কোলে চলে এসেছে।’
advertisement
4/6
২০২৩ সালের শেষের দিকে এই গায়িকা লন্ডন-প্রবাসী অমিথ দে-কে বিয়ে করেন। দে লন্ডনে থাকেন এবং সেখানে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন।
advertisement
5/6
শিস বাজিয়ে ওপার বাংলায় গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সারেগামাপা মাতিয়েছিলেন অবন্তি সিঁথি। নাম পেয়েছিলেন শিসপ্রিয়া। দেশে ফিরেও সেই ধারা অব্যাহত রেখেছেন। সুকণ্ঠ ও শিসের সমন্বয়ে সংগীতাঙ্গনে বিচরণ করছেন সফলতার সঙ্গে। এরইমধ্যে নাম উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গায়িকার তালিকায়।
advertisement
6/6
নতুন প্রজন্মের একজন জনপ্রিয় কণ্ঠস্বর, অবন্তী সিথি ভারতীয় টেলিভিশন সঙ্গীত প্রতিযোগিতা "সা রে গা মা পা" এর মাধ্যমে খ্যাতি অর্জন করেন। সম্প্রতি তিনি তার বেশ কয়েকটি গানের জন্য মনোযোগ আকর্ষণ করেছেন। ২০২৩ সালে, তিনি জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে সেরা মহিলা প্লেব্যাক গায়িকা নির্বাচিত হন।