Shreya Ghoshal: অরিজিতের পর এবার শ্রেয়া ঘোষাল, গান নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন গায়িকা! হতবাক অনুরাগীরা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Shreya Ghoshal: অরিজিতের পরে এ বার বড় ঘোষণা শ্রেয়া ঘোষালের! কোন বিষয়ে দাঁড়ি টেনে দিলেন গায়িকা? খবর শিরোনামে আসতেই শোরগোল অনুরাগীমহলে...
advertisement
1/10

বছরের শুরুতেই অরিজিৎ সিং প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিলেন। অরিজিতের পর এবার শ্রেয়া ঘোষালও একটি বড় ঘোষণা করেছেন।
advertisement
2/10
তিনি জানিয়েছেন যে একটি নির্দিষ্ট ধরনের গান তিনি আর গাইবেন না। গায়িকা জানিয়েছেন যে চিকনি চামেলি-র মতো গানের রেকর্ডিং তিনি আর করবেন না আর যে কারণে তাঁকে একাধিক কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে।
advertisement
3/10
সম্প্রতি একটি সাক্ষাৎকারে শ্রেয়া জানিয়েছেন, 'মেরে ঢোলনা' থেকে 'চিকনি চামেলি'-- নানা ধরনের গান গেয়েছেন শ্রেয়া। প্রতিটি গানেই তিনি অনুরাগীদের মুগ্ধ করেছেন।
advertisement
4/10
কিন্তু ভবিষ্যতে তিনি আর 'চিকনি চামেলি'র মতো গান গাইবেন না। ক্যাটরিনা কাইফের কণ্ঠে 'চিকনি চামেলি' গেয়ে কোনও অস্বস্তি হয়নি তাঁর।
advertisement
5/10
কিন্তু এ বার থেকে আরও সতর্ক হয়ে গান নির্বাচন করবেন তিনি, জানিয়েছেন এমনটাই।
advertisement
6/10
যে গানে মহিলাদের কোনও বস্তু হিসেবে উল্লেখ করা হয়, সেগুলিতে মহিলাদের অসম্মান হয় বলে মনে করেন শ্রেয়া। তাই এমন বহু গানের প্রস্তাবই তিনি ফিরিয়ে দিয়েছেন একাধিকবার।
advertisement
7/10
শ্রেয়ার এক গীতিকার বন্ধু নাকি এমন একটি গানের প্রস্তাব দিয়েছিলেন, যেখানে একটি পঙ্ক্তি ছিল, 'আমাকে চিকেন বানিয়ে খেয়ে নাও'। গানের এই কথা শুনেই প্রত্যাখ্যান করে দেন শ্রেয়া।
advertisement
8/10
চিকনি চামেলি নিয়ে শ্রেয়া বলেন, এটা শুধুই মজার একটা গান নয়। এর মধ্যেশিল্পের ছোঁয়াও ছিল। তবে কিছুটা ‘সাজেস্টিভ’ও ছিল। সেই সময়ে অবশ্য আমি বুঝতাম না, আমি কী গাইছি। কিছু পঙ্ক্তির সঠিক অর্থ বোঝার মতো পরিণতি বোধও আমার ছিল না। তাই এখন তিনি সচেতন হয়েছেন।
advertisement
9/10
কারণ একটি গান সফল হলে মঞ্চেও তা গাইতে হবে। 'আপত্তিকর' কথা থাকলে শিশুদের সামনে সেই গান গাইতে অস্বস্তি হয় বলেও জানান গায়িকা।
advertisement
10/10
ট্রোলের প্রসঙ্গে শ্রেয়া বলেন, ''হ্যাঁ, আমি পারফর্ম করেছি। আমার গানটা পছন্দ। আমার মনে হয় এটা ভাল গান। কিন্তু এ ধরনের গান আমি আর রেকর্ড করব না। আমি লজ্জিত নই। এটা আমারই গান। এই গানের মালিক আমি।''