Shakira in India: ওকা ওকা ম্যাজিক ছড়াতে ভারতে আসছেন শাকিরা! কোথায় হবে কনসার্ট? টিকিটের দাম কতো?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
১৯ বছর পরে ভারতে অনুষ্ঠান করতে আসছেন তিনি। শেষবার ২০০৭ সালে মুম্বইতে ওরাল ফিক্সেশন ট্যুরে ভারতীয় দর্শকদের মাতিয়ে দিয়ে যান এই ইন্টারন্যাশনল স্টার৷ ফলে আরও একবার তাঁর পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে এই দেশের শ্রোতারা৷
advertisement
1/7

ভারতে আসছেন ল্যাটিন পপস্টার শাকিরা৷ ১৯ বছর পরে ভারতে অনুষ্ঠান করতে আসছেন তিনি। শেষবার ২০০৭ সালে মুম্বইতে ওরাল ফিক্সেশন ট্যুরে ভারতীয় দর্শকদের মাতিয়ে দিয়ে যান এই ইন্টারন্যাশনল স্টার৷ ফলে আরও একবার তাঁর পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে এই দেশের শ্রোতারা৷
advertisement
2/7
এই সফরের ঘোষণা করতে গিয়ে এক বিবৃতিতে শাকিরা বলেন, “ভারতে পারফর্ম করা আমার কাছে সবসময়ই বিশেষ, ভক্তদের সঙ্গে যোগাযোগ করতে পেরে আমি উত্তেজিত।” কনসার্টের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও বলেন যে, এই সফরের উদ্দেশ্য হল “প্রতিটি শিশুর বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা, তাদের পাশে দাঁড়ানো।”জোমাটো-ডিস্ট্রিক্টের সহযোগিতায় একটি অলাভজনক উদ্যোগ ফিডিং ইন্ডিয়ার অধীনে এই কনসার্টগুলি আয়োজন করা হচ্ছে। প্রথমবারের মতো একাধিক শহরে ফিডিং ইন্ডিয়া কনসার্ট অনুষ্ঠিত হবে।
advertisement
3/7
এই এপ্রিলে মুম্বই এবং দিল্লি জুড়ে দু’টি শহরে তিনি অনুষ্ঠান করবেন। গ্র্যামি বিজয়ী এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী কলম্বিয়ান শিল্পী ১০ এপ্রিল, ২০২৬ তারিখে মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে অনুষ্ঠান করবেন৷ এরপর ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে পরিবেশনা করবেন।
advertisement
4/7
শাকিরার ভারত সফরের টিকিট শুধুমাত্র ডিস্ট্রিক্টে অ্যাপে পাওয়া যাবে। ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১ মার্চ দুপুর ১২টা পর্যন্ত ৪৮ ঘণ্টা আগে টিকিট কিনতে পারবেন৷ তবে এই সুবিধা পাবেন শুধুমাত্র এইচএসবিসি ক্রেডিট কার্ড যাদের রয়েছে তাঁরা৷ অন্যরা ১ মার্চ দুপুর ১টায় থেকে টিকিট কাটতে পারবেন।
advertisement
5/7
ইতিহাসের সর্বাধিক বিক্রিত মহিলা ল্যাটিন শিল্পীদের একজন, শাকিরা বিশ্বব্যাপী ১০০ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি করেছেন এবং দুবার বিলবোর্ডের দশকের সেরা মহিলা ল্যাটিন শিল্পী হিসেবে মনোনীত হয়েছেন। ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের সময় ওয়াকা ওয়াকা গানটি গেয়ে তাঁর জনপ্রিয়তা আরও বাড়ে৷
advertisement
6/7
তাঁর বিশ্বব্যাপী হিট গান যেমন হিপস ডোন্ট লাই , হোয়েভেন, হোয়েয়ার এবং শি উলফ তাঁদের মুক্তির কয়েক বছর পরেও প্লেলিস্টে আধিপত্য বজায় রেখেছে।
advertisement
7/7
পপস্টার শাকিরার সঙ্গে বিশ্বখ্যাতি ফুটবলার পিকে বিয়ে হয়৷ তবে ২০২২ সালের জুনে ঘোষণা করেন যে তিনি এবং তৎকালীন স্বামী পিক ১১ বছর একসঙ্গে থাকার পর এবং দুই সন্তানের পর তাঁদের ডিভোর্স হয়৷ পিকে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন এমন অভিযোগ করেন শাকিরা৷