TRENDING:

Hrithik Roshan Girl Friend Hospitalized: ১৪ দিনে ৪ কিলো ওজন কমেছে, চূড়ান্ত অসুস্থ সাবা আজাদ, সবসময় পাশে থেকে খেয়াল রাখছেন হৃতিক রোশন

Last Updated:
ছবিতে ৪০ বছর বয়সী সাবাকে বিছানায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে, তাঁকে খুব অসুস্থ ও দুর্বল দেখাচ্ছে। ছবিটি শেয়ার করার সময় সাবা একটি দীর্ঘ ক্যাপশনও লিখেছেন। এই কঠিন সময়ে হৃতিক তাঁর খুব ভালভাবে যত্ন নিয়েছেন, জানিয়েছেন সাবা।
advertisement
1/5
১৪ দিনে ৪ কিলো ওজন কমেছে, চূড়ান্ত অসুস্থ সাবা আজাদ, সবসময় পাশে থেকে খেয়াল রাখছেন হৃতিক রোশন
বলিউড অভিনেতা হৃতিক রোশনের প্রেমিকা সাবা আজাদ অত্যন্ত অসুস্থ। গত কয়েকদিন খুব কষ্টে কেটেছে সাবার, কারণ তাঁর পেটে সমস্যা, যা এতটাই মারাত্মক হয় ওঠে যে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। সাবা আজাদ 'সাইক্লোস্পোরা কায়েটানেনসিস' নামক একটি রোগে আক্রান্ত হয়েছেন, যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এর ফলে মাত্র ১৪ দিনে তাঁর ৪ কেজি ওজন কমে যায়। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে সাবা তাঁর কষ্টের কথা প্রকাশ করেছেন। এর পাশাপাশি তিনি তাঁর ভক্তদের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কেও সতর্ক করেছেন।
advertisement
2/5
হৃতিকের প্রেমিকা সাবা আজাদ গুরুতর অসুস্থ৷ এতটাই দুর্বল তাঁর শরীর যে তাঁর পক্ষে হাঁটা তো দূরের কথা, একটা টুথপিক তোলাও কঠিন হয়ে পড়েছে, এমনই বলছেন অভিনেত্রী। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করে তাঁর স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানিয়েছেন। ছবিতে ৪০ বছর বয়সী সাবাকে বিছানায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে, তাঁকে খুব অসুস্থ ও দুর্বল দেখাচ্ছে। ছবিটি শেয়ার করার সময় সাবা একটি দীর্ঘ ক্যাপশনও লিখেছেন। এই কঠিন সময়ে হৃতিক তাঁর খুব ভালভাবে যত্ন নিয়েছেন, জানিয়েছেন সাবা।
advertisement
3/5
ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে সাবা আজাদ লিখেছেন, "আমার জীবনের সবচেয়ে বাজে ১৪ দিন। সাইক্লোস্পোরা কায়েটানেনসিস, তুমি বড়ই জঘন্য। আমার মতো একজন, যে শুধু ঘরে রান্না করা খাবার খায় এবং সব জায়গায় নিজের জলের বোতল সঙ্গে নিয়ে ঘোরে, তার জন্য এই জীবাণুটা কোথা থেকে এলো, তা ভেবেই পাচ্ছি না, তাও আবার এমন একটা ব্যস্ত সময়ে। দুই সপ্তাহে আমার ৪ কিলো ওজন কমে গেছে। আমার ওজন এমনিতেই অনেক কম ছিল। এখন তো আমার হাঁটতেও কষ্ট হচ্ছে।"
advertisement
4/5
অভিনেত্রী আরও লিখেছেন, "আমি দিনে দুবার অনুশীলন করতাম। পুল-আপ করতাম। ভারী ওজন তুলতাম। পরের দিন, আমার শরীর অর্ধেক হয়ে গিয়েছিল। ওজন তোলা তো দূরের কথা, একটা সাধারণ টুথপিক তোলারও শক্তি আমার ছিল না। তাই, দয়া করে নিজের স্বাস্থ্যের যত্ন নিন। সালাড ও শাকসবজি খান।"
advertisement
5/5
সাবার স্বাস্থ্যের অবনতি হওয়ার পর তার যত্ন নিতে হৃতিক রোশন কোনও কসরত বাকি রাখছেন না। সাবা তাঁর প্রেমিক হৃতিককে নিয়ে লিখেছেন, "হৃতিক আমার সবচেয়ে খিটখিটে মেজাজকেও নিয়ন্ত্রণে রাখে। সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও সে সবসময় হাসির খোরাক খুঁজে নেয়। এই ছবিতে আমাকে যতটা দুর্বল বা ছোট দেখাচ্ছে, আমি ততটা হয়ে যাইনি।"
বাংলা খবর/ছবি/বিনোদন/
Hrithik Roshan Girl Friend Hospitalized: ১৪ দিনে ৪ কিলো ওজন কমেছে, চূড়ান্ত অসুস্থ সাবা আজাদ, সবসময় পাশে থেকে খেয়াল রাখছেন হৃতিক রোশন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল