TRENDING:

Tollywood News: 'আমি এবার মাসি হব...' প্রাণ ভরে দিদি চিত্রাঙ্গদাকে সাধ খাওয়ালেন ঋতাভরী! নতুন অতিথির অপেক্ষায় গোটা পরিবার

Last Updated:
এমন সব আদুরে ছবি দেখে চোখ ফেরাতে পারছেন না অনুগামীরা। গোলাপী শাড়িতে হবু চিত্রাঙ্গদাকে লাগছিল অনিন্দ্যসুন্দর। হবু মাসি ঋতাভরীও কম যান না। তিনি বেছেছিলেন চোখজুড়ানো হলদে শাড়ি।
advertisement
1/5
'আমি এবার মাসি হব' প্রাণ ভরে দিদি চিত্রাঙ্গদাকে সাধ খাওয়ালেন ঋতাভরী! নতুন অতিথির অপেক্ষা
বলা হয়, মাতৃত্ব জীবনের অন্যতম এক সুখের অধ্যায়। শুরু হয় নতুন জীবন। ছোট্ট অতিথির আগমণে ভরে ওঠে সংসার। এবার টলিপাড়ায় আরেক সুখবর। মা হতে চলেছেন চিত্রাঙ্গদা শতরূপা। আর সেই খুশিতেই মাতোয়ারা তাঁর বোন তথা অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।
advertisement
2/5
এদিন  সমাজমাধ্যমে কিছু ছবি ভাগ করেছেন ঋতাভরী। বহু প্রত্যাশিত সাধভক্ষণের ছবি। পঞ্চব্যঞ্জনে সাজানো থালা। পরিপাটি করা ফুল দিয়ে। সম্পূর্ণ বাঙালি খাবার ছিল এদিন চিত্রাঙ্গদার পাতে। সেই সাজানো থালার সামনেই দিদিকে নিয়ে আদুরে ছবি ভাগ করে নেন অভিনেত্রী।
advertisement
3/5
কোনও ছবিতে তিনি দিদিকে আদর করছেন। কোথাও ফ্রেম ভাগ করেছেন মা শতরূপা সান্যালের সঙ্গে। কোথাও আবার হবু মাসি একাই। সব থেকে মিষ্টি, দিদির বেবিবাম্পে ঋতাভরীর চুমু খাওয়ার মিষ্টি ছবি। চিত্রাঙ্গদার স্বামী সম্বিত, মা শতরূপা ছাড়াও ছবিতে ছিলেন তাঁদের গোটা পরিবার। সম্বিত-চিত্রাঙ্গদার সম্পর্ক বহু বছরের। বছর চারেক হল তাঁরা গাঁটছড়া বেঁধেছেন। এবার নতুন অতিথি আসার অপেক্ষা।
advertisement
4/5
এদিন ঋতাভরী সেজেছিলেন একটি হলুদ শাড়িতে। দিদি বেছে নিয়েছিলেন গোলাপী রং। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে  তিনি লিখেছেন, 'আমার বাচ্চা এবার মা হতে চলেছে। তিতিন সোনার সাধ। আমি এবার অফিশিয়ালি মাসি হব। এটাই আমার জীবনের শ্রেষ্ঠ উপহার।'
advertisement
5/5
সম্প্রতি সম্বিত ও চিত্রাঙ্গদার বন্ধুত্বের ১৪ বছর পার হল। সেদিনই সকলের সামনে সুখবর এনেছিলেন অভিনেত্রী। স্বামীকে উদ্দেশ্য করে লিখেছিলেন, “হ্যাপি ১৪, মাই বেস্ট ফ্রেন্ড, মাই ইউনিভার্স। আমাদের জীবনের সেরা সময় আসতে চলেছে।”  এবার হবু মাসির পোস্টে আনন্দে ভাসছে নেটদুনিয়া।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Tollywood News: 'আমি এবার মাসি হব...' প্রাণ ভরে দিদি চিত্রাঙ্গদাকে সাধ খাওয়ালেন ঋতাভরী! নতুন অতিথির অপেক্ষায় গোটা পরিবার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল