TRENDING:

Ritabhari Chakraborty: ঋতাভরীর পরিবারে আসতে চলেছে নতুন অতিথি, নারীদিবসের দিনই সুখবর দিলেন নায়িকা

Last Updated:
Ritabhari Chakraborty: ঋতাভরীর পরিবারে শীঘ্রই আসতে চলেছে নতুন অতিথি৷ নারীদিবসের দিনই সুখবর দিলেন নায়িকা৷
advertisement
1/7
ঋতাভরীর পরিবারে আসতে চলেছে নতুন অতিথি, নারীদিবসের দিনই সুখবর দিলেন নায়িকা
টলিউডে ফের খুশির খবর৷ টলিউডের স্বনামধন্য অভিনেত্রী ঋতাভরীর পরিবারে শীঘ্রই আসতে চলেছে নতুন অতিথি৷ নারীদিবসের দিনই সুখবর দিলেন নায়িকা৷
advertisement
2/7
মা হতে চলেছেন ঋতাভরীর দিদি তথা অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা৷ ছোটবেলার বন্ধু সম্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গে ২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চিত্রাঙ্গদা। বিয়ের ৪ বছরের মাথায় ২০২৬ পরিবারে নতুন অতিথি আসার সুখবর দিলেন অভিনেত্রী৷
advertisement
3/7
নারীদিবসের দিন স্টোরিতে শেয়ার করা ছবিতেই চিত্রাঙ্গদার সাধের মুহূর্তে ধরা পড়েছে৷ এবার ২ থেকে ৩ হচ্ছেন অভিনেত্রী৷ এদিন গোলাপি শাড়িতে সেজেছিলেন চিত্রাঙ্গদা৷ চোখে মুখে মাতৃত্বের ছোঁয়া৷ মা শতরূপা সান্যাল,ঋতাভরী ও চিত্রাঙ্গদাকে একফ্রেমে দেখা গিয়েছে৷
advertisement
4/7
ঋতাভরী ও চিত্রাঙ্গদার সম্পর্ক বরাবরই ভাল৷ জীবনের আনন্দ থেকে দুঃখ, সমস্ত কঠিন পরিস্থিতিতে একসঙ্গে থাকেন তারা৷ তেমনই দিদির বিশেষ দিনেও ছায়াসঙ্গীর মতো দিদিকে আগলে রেখেছেন ঋতাভরী৷ ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
5/7
অভিনয় থেকে মডেলিং, চিত্রাঙ্গদা নিজের কেরিয়ারে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে৷ বিশেষত ফ্যাশন দুনিয়ায় তিনি প্রতিষ্ঠিত৷ তবে বেশ কিছুদিন ধরে কাজ থেকে দূরে রয়েছেন অভিনেত্রী৷ এতদিন কারণ জানা না গেলেও নারীদিবসের দিনই সবটা খোলসা করে দিলেন ঋতাভরী৷
advertisement
6/7
জীবনের এর নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন চিত্রাঙ্গদা৷ তাঁর সাধের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই সকলে শুভেচ্ছা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন৷
advertisement
7/7
এদিন দিদির সাধের ছবি পোস্ট করে ঋতাভরী নারীদিবসের শুভেচ্ছা জানিয়ে লেখেন-'আমার জীবনের সেই সমস্ত নারীরা.. যাঁরা প্রত্যেকটা দিনকে আরও একটু সুন্দর করে তোলেন। নারী দিবসের শুভেচ্ছা।' কবে আসছে নতুন অতিথি, আপতত তার অপেক্ষাতেই রয়েছেন সকলে৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ritabhari Chakraborty: ঋতাভরীর পরিবারে আসতে চলেছে নতুন অতিথি, নারীদিবসের দিনই সুখবর দিলেন নায়িকা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল