TRENDING:

Rajpal Yadav in Tihar Jail: জেলে দিন কাটাচ্ছেন রাজপাল যাদব, কেন জানেন? সাহায্যে এগিয়ে এলেন বলিউডের হাতেগোনা সেলেব

Last Updated:
Rajpal Yadav in Tihar Jail: তিহার জেলে আত্মসমর্পণ করেছেন অভিনেতা রাজপাল যাদব। জেলে ঢুকে হাউ হাউ করে কেঁদে ফেলেন রাজপাল। পাশে দাঁড়ালেন কারা?
advertisement
1/8
জেলে দিন কাটাচ্ছেন রাজপাল যাদব, কেন জানেন? সাহায্যে এগিয়ে এলেন বলিউডের হাতেগোনা সেলেব
চেক বাউন্স মামলায় বকেয়া অর্থ পরিশোধ করতে না পেরে, সম্প্রতি তিহার জেলে আত্মসমর্পণ করেছেন অভিনেতা রাজপাল যাদব। জেলে ঢুকে হাউ হাউ করে কেঁদে ফেলেন রাজপাল।
advertisement
2/8
এই কঠিন সময়ে বলিউডকে কি পাশে পেলেন রাজপাল? তাঁর মতো জনপ্রিয় অভিনেতার এমন দুর্দিনে হাতেগোনা হলেও কয়েকজন এগিয়ে এসেছেন।
advertisement
3/8
অভিনেতা সোনু সুদ, প্রথমে উদ্যোগ নিয়ে জানান, তিনি রাজপালকে আসন্ন কোনও প্রজেক্টে অগ্রিম পারিশ্রমিক দিয়ে তাৎক্ষণিক আর্থিক সহায়তা করতে প্রস্তুত। পরে সেই অর্থ ভবিষ্যতের পারিশ্রমিক থেকে সমন্বয় করা যেতে পারে বলেও তিনি প্রস্তাব দেন।
advertisement
4/8
খবরটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয়। সঙ্গীত প্রযোজক রাও ইন্দ্রজিৎ যাদব একটি ভিডিও বার্তায় ঘোষণা করেন, তিনি রাজপালের পরিবারের জন্য ১.১১ কোটি টাকার আর্থিক সহায়তা দেবেন।
advertisement
5/8
তিনি বলেন, ''সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা রাজপাল যাদবের কষ্টের কথা জেনেছি। বিষয়টি জেনে আমার হৃদয় গভীরভাবে ব্যথিত হয়েছে।''
advertisement
6/8
রাজপালকে টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন। এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'আমাদের ইন্ডাস্ট্রি একটা পরিবারের মতো।' তবে তিনি কত টাকা দিয়েছেন রাজপালকে তা জানা যায়নি। চেক বাউন্স মামলায় আদালতের নির্দেশে মঙ্গলবার আত্মসমর্পণ করেছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। বর্তমানে তাঁকে তিহার জেলে রাখা হয়েছে।
advertisement
7/8
মঙ্গলবার অভিনেতা রাজপাল যাদব দিল্লির তিহার জেলে আত্মসমর্পণ করেছেন। কিন্তু আত্মসমর্পণের আগে রাজপাল যাদব কী বক্তব্য দিয়েছিলেন জানেন? তিহার জেলের কর্মকর্তাদের কাছে তিনি যা বলেছিলেন তা সকলকে অবাক করেছে। তাঁর বক্তব্য আবারও চলচ্চিত্র জগতের মধ্যে সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে এবং ভক্তদের আবেগপ্রবণ করে তুলেছেন রাজপাল।
advertisement
8/8
এই মামলাটি ২০১০ সালের। রাজপাল যাদব তাঁর পরিচালিত 'আতা পাতা লাপাতা" চলচ্চিত্রের জন্য মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড থেকে ৫ কোটি টাকা ধার নিয়েছিলেন। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়, যার ফলে অভিনেতা অর্থ সংকটে পড়েন। তাছাড়া, ব্যাঙ্কে টাকার অভাবে তাঁর চেকটি বাউন্স হয়ে যায়।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rajpal Yadav in Tihar Jail: জেলে দিন কাটাচ্ছেন রাজপাল যাদব, কেন জানেন? সাহায্যে এগিয়ে এলেন বলিউডের হাতেগোনা সেলেব
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল