TRENDING:

Rajpal Yadav Bail Hearing: জেলমুক্তি কবে হবে রাজপাল যাদবের? ৯ কোটির মামলায় অভিনেতার পাশে কারা? দিল্লি হাইকোর্টে টানটান শুনানি

Last Updated:
Rajpal Yadav Bail Hearing: বক্স অফিসে সেই ছবির ভরাডুবির পর থেকেই ঋণের দায়ে ডুবে ছিলেন রাজপাল যাদব। বকেয়া পাওনা ও সুদে-আসলে সেই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি টাকায়।
advertisement
1/7
জেলমুক্তি কবে রাজপালের? ৯ কোটির মামলায় অভিনেতার পাশে কারা? দিল্লি হাইকোর্টে টানটান শুনানি
দিল্লি হাইকোর্টে চলছে রাজপাল যাদবের চেক বাউন্স মামলার শুনানি। জামিনের আবেদন জানিয়েছেন অভিনেতার আইনজীবীরা। বৃহস্পতিবার কি জামিন পাবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা?
advertisement
2/7
২০১০ সালে মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত ছবি 'আতা পাতা লাপাতা'। বক্স অফিসে সেই ছবির ভরাডুবির পর থেকেই ঋণের দায়ে ডুবে ছিলেন রাজপাল যাদব। বকেয়া পাওনা ও সুদে-আসলে সেই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি টাকায়।
advertisement
3/7
দিল্লির হাই কোর্টে সময় চেয়েও মেলেনি স্বস্তি, যার জেরে ৫ ফেব্রুয়ারি থেকে কারাবাস শুরু হয়েছে তাঁর। তবে রাজপাল একা নন, তাঁকে জেলের অন্ধকার কুঠুরি থেকে বের করে আনতে অনেকেই পাশে দাঁড়িয়েছেন রাজপালের।
advertisement
4/7
রাজপালের ম্যানেজার গোল্ডি জানিয়েছেন, বলিউডের অনেকেই রাজপালের পাশে দাঁড়িয়েছেন। সোনু সুদ, সলমান খান, অজয় দেবগণেরা সরাসরি পাশে দাঁড়িয়েছেন।
advertisement
5/7
সঙ্গীত পরিচালক রাও ইন্দরজিৎ যাদব ১ কোটি ১১ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। রাজনৈতিক ব্যক্তিত্ব তেজ প্রতাপ যাদব ১১ লক্ষ এবং কেআরকে ১০ লক্ষ টাকা দেবেন বলে জানিয়েছেন।
advertisement
6/7
চেক বাউন্স মামলায় বকেয়া অর্থ পরিশোধ করতে না পেরে, সম্প্রতি তিহার জেলে আত্মসমর্পণ করেছেন অভিনেতা রাজপাল যাদব। জেলে ঢুকে হাউ হাউ করে কেঁদে ফেলেন রাজপাল।
advertisement
7/7
এই মামলাটি ২০১০ সালের। রাজপাল যাদব তাঁর পরিচালিত 'আতা পাতা লাপাতা" চলচ্চিত্রের জন্য মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড থেকে ৫ কোটি টাকা ধার নিয়েছিলেন। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়, যার ফলে অভিনেতা অর্থ সংকটে পড়েন। তাছাড়া, ব্যাঙ্কে টাকার অভাবে তাঁর চেকটি বাউন্স হয়ে যায়।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rajpal Yadav Bail Hearing: জেলমুক্তি কবে হবে রাজপাল যাদবের? ৯ কোটির মামলায় অভিনেতার পাশে কারা? দিল্লি হাইকোর্টে টানটান শুনানি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল