TRENDING:

Misty Singh: গায়ে হলুদে চোখ ধাঁধাঁনো সাজ মিষ্টির! উপস্থিত ছিলেন বিশেষ তারকা বন্ধু, কে তিনি

Last Updated:
অভিনেত্রীর মেহেন্দি ও গায়ে হলুদের অনুষ্ঠানে চাঁদের হাট বসে ছিল। তিথি বসু থেকে টলি-পাড়ার বিশেষ অভিনেতা-অভিনেত্রী-সহ বিশেষ তারকা বন্ধু রিমঝিম মিত্র।
advertisement
1/8
গায়ে হলুদে চোখ ধাঁধাঁনো সাজ মিষ্টির! উপস্থিত ছিলেন বিশেষ তারকা বন্ধু, কে তিনি
মেহেন্দির রঙে হাত রাঙালেন মিষ্টি সিং। অভিনেত্রী আগেই জানিয়েছিলেন ১৪ মে পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে হবে মেহেন্দি ও গায়ে হলুদের অনুষ্ঠান। সেই মতোই সকলকে নিয়ে সারলেন অনুষ্ঠান।
advertisement
2/8
'আঁচল' সিরিয়ালের 'ভাদু' চরিত্র দিয়েই তিনি ইন্ডাস্ট্রিতে পা রাখেন। তারপর নানা চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন অভিনেত্রী। কিছুদিন আগেই শেষ হল স্টার জলসার মেগা 'আলতা ফড়িং'। সেখানে তিনি 'অমৃতা'র চরিত্রে অভিনয় করেছেন। 'আলতা ফড়িং'-এর পর কিছুদিনের যে বিরতি পেয়েছেন অভিনেত্রী, তাতেই সেরে ফেলতে চেয়েছিলেন জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিয়ে।
advertisement
3/8
মিষ্টি-রেমো 'হলদি' লুকে নজর কাড়লেন সকলের। হলুদ লেহেঙ্গা সঙ্গে লাল ওড়না। তাঁর সঙ্গে ম্যাচিং পোশাক ও সানগ্লাসে রেমোও তাক লাগিয়ে দিলেন।
advertisement
4/8
মিষ্টি জানান ১৮ মে ছোট বেলার বন্ধু প্রেমিক রেমো দাস রায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন। প্রায় ১৪ বছরের সম্পর্ক তাঁদের। রেমো রিয়্যাল এস্টেটের ব্যবসার সঙ্গে জড়িত।
advertisement
5/8
নার্সারি থেকে তাঁদের বন্ধুত্ব। তারপর স্কুল আলাদা হয়ে যায়। এরপর কলেজ জীবনে তাঁদের সম্পর্কের শুরু। তারপর 'আলতা ফড়িং' শেষে হবার সময় তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।
advertisement
6/8
অভিনেত্রীর মেহেন্দি ও গায়ে হলুদের অনুষ্ঠানে চাঁদের হাট বসে ছিল। তিথি বসু থেকে টলি-পাড়ার বিশেষ অভিনেতা-অভিনেত্রী-সহ বিশেষ তারকা বন্ধু রিমঝিম মিত্র।
advertisement
7/8
বিয়ে ও বৌভাতের অনুষ্ঠান সারবেন ১৮ মে। তবে মন্ত্র উচ্চারণ করে তাঁদের বিয়ে হবে না। রেজিস্ট্রি করবেন মিষ্টি ও রেমো। তারপর হবে মালাবদল ও সিঁদুর দান। তাঁর বিয়ের থিম হবে রাজপুত। মেনুতে থাকবে আমিষ, নিরামিষ দুই ধরনের পদই।
advertisement
8/8
বিয়েতে তাঁকে দেখা যাবে লেহেঙ্গাতে। শ্বশুর বাড়ি যাওয়ার দিন পড়বেন বেনারসি। অভিনেত্রীর পছন্দের হানিমুন ডেস্টিনেশন ইউরোপ। অনেক ছোটবেলায় বাবার সঙ্গে গিয়েছিলেন ইউরোপে। তখন থেকেই বিয়ের পর সেখানে যাওয়ার কথা তিনি ভাবতেন। সেই পরিকল্পনা মাফিক বিয়ের পর ইউরোপেই সারবেন মধুচন্দ্রিমা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Misty Singh: গায়ে হলুদে চোখ ধাঁধাঁনো সাজ মিষ্টির! উপস্থিত ছিলেন বিশেষ তারকা বন্ধু, কে তিনি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল