TRENDING:

কলকাতায় রানি...! বক্সঅফিসে ‘মর্দানি ৩’-এর সাফল্যে কালীঘাটে পুজো... সঙ্গে মাসি দেবশ্রী রায়

Last Updated:
কেরিয়ারের তিন দশক পূর্তিতে সম্প্রতি ‘মর্দানি ৩’ ছবি রিলিজ করেছেন রানি মুখোপাধ্যায়। যেখানে নারীপাচার রুখতে দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসারের ভূমিকায় রণংদেহি মেজাজে নজর কাড়েন অভিনেতা।এবার মুম্বই থেকে কলকাতায় ছুটে এসে সোজা কালীঘাটে গেলেন রানি মুখোপাধ্যায়। মাসি দেবশ্রী রায়ের সঙ্গে পুজো দিতে দেখা গেল বলিউডের ‘ক্যুইন’কে। রানির পরনে ছিল পাটভাঙা ‘চেক’ লাল শাড়ি।অন্যদিকে দেবশ্রী রায় পরেছিলেন লালপাড়া সাদা গরদের শাড়ি।
advertisement
1/7
কলকাতায় রানি...! বক্সঅফিসে ‘মর্দানি ৩’-এর সাফল্যে কালীঘাটে পুজো... সঙ্গে মাসি দেবশ্রী রায়
বক্স অফিস কাঁপাচ্ছে ‘মর্দানি ৩’। দুঁদে পুলিশ অফিসার শিবাণী শিবাজী রায়কে দেখে মুগ্ধ দর্শক। তার সাফল্যেই এবার কালীঘাটে এসে মাসি দেবশ্রীর সঙ্গে পুজো দিয়ে নারীশক্তির উদযাপন করলেন রানি মুখোপাধ্যায়।
advertisement
2/7
বুধবার দুপুরে কালীঘাটে ভিড় ছিল চোখে পড়ার মতো। মাসি-বোনঝি দুজনেই তো ঘরের মেয়ে! রানি মুখোপাধ্যায়ের সঙ্গে দেবশ্রী রায় কালীঘাটে পুজো দিয়ে বেরিয়ে এলেন। আর তখনই তাঁদের ঘিরে ভিড় জমাতে শুরু করেন অনুরাগীরা।
advertisement
3/7
কেরিয়ারের তিন দশক পূর্তিতে সম্প্রতি ‘মর্দানি ৩’ ছবি রিলিজ করেছেন রানি মুখোপাধ্যায়। যেখানে নারীপাচার রুখতে দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসারের ভূমিকায় রণংদেহি মেজাজে নজর কাড়েন অভিনেতা।এবার মুম্বই থেকে কলকাতায় ছুটে এসে সোজা কালীঘাটে গেলেন রানি মুখোপাধ্যায়। মাসি দেবশ্রী রায়ের সঙ্গে পুজো দিতে দেখা গেল বলিউডের ‘ক্যুইন’কে। রানির পরনে ছিল পাটভাঙা ‘চেক’ লাল শাড়ি।অন্যদিকে দেবশ্রী রায় পরেছিলেন লালপাড়া সাদা গরদের শাড়ি।
advertisement
4/7
সূত্রের খবর, এছাড়াও আজ রাতে রানী মুখোপাধ্যায়ের হাতে এক বিশেষ অনুষ্ঠানে পুরস্কার তুলে দেবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
advertisement
5/7
বাঙালিয়ানা আর রানি যেন সমগোত্রীয়। রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় সম্পর্কে দেবশ্রীর দিদি। প্রতি বছর দুর্গাপুজোয় দিন চারেক যুক্ত থাকেন অভিনেত্রী। নিজে হাতে করেন সব পুজোর জোগাড়।
advertisement
6/7
রানি তাঁর জীবনে মন্দির এবং আধ্যাত্মিকতার গুরুত্ব ব্যাখ্যা করেছেন এর আগেও। তিনি বলেন, "মন্দিরে যেতে আমার খুব ভাল লাগে। আমি শান্তি অনুভব করি। মন্দিরে গিয়ে আমি শক্তি পাই।"
advertisement
7/7
'মর্দানি ৩' হল মর্দানি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি, যেখানে রানির নির্ভীক রূপ ফুটে উঠেছে। আগের দু-বারের মতো এবারেও মহিলাদের বিরুদ্ধে অপরাধ দমন করার চেষ্টা চালিয়ে গিয়েছেন তিনি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
কলকাতায় রানি...! বক্সঅফিসে ‘মর্দানি ৩’-এর সাফল্যে কালীঘাটে পুজো... সঙ্গে মাসি দেবশ্রী রায়
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল