Mamta Kulkarni Comeback: ২৩ বছর পর পর্দায় ফিরছেন ৯০-এর দশকের নায়িকা মমতা কুলকার্নি, জীবনে প্রথম করবেন 'এমন' কাজ! কী জানেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Mamta Kulkarni Comeback: মমতা কুলকার্নি ২৩ বছর পর আবার তিনি ফিরতে চলেছেন ক্যামেরার সামনে। কী করতে চলেছেন তিনি জানেন?
advertisement
1/7

৯০ দশকের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম মমতা কুলকার্নি। একটা সময়ে একের পর এক হিট সিনেমা উপহার দেওয়ার পরেও ব্যাক্তিগত জীবনে কিছু বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তাই একটা সময়ে তিনি বলিউড থেকে সরে দাঁড়ান।
advertisement
2/7
এবার ২৩ বছর পর আবার তিনি ফিরতে চলেছেন ক্যামেরার সামনে। তবে এবার আর বড় পর্দায় নয়, এই প্রথম ছোট পর্দায় দেখা যাবে অভিনেত্রীকে।
advertisement
3/7
ভারতী সিং উপস্থাপিত লাফটার শেফস শোয়ের তৃতীয় সিজনে দেখতে পাওয়া যাবে অভিনেত্রীকে। এই অনুষ্ঠানে আলি গণি, করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশ, অঙ্কিতা লোখান্ডে, ভিকি জৈন এবং আরও বেশ কয়েকজন তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছিল এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।
advertisement
4/7
অন্যদের মতো এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মমতা কুলকার্নিকেও। সাদরে সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন অভিনেত্রী। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, '২৩ বছর পর প্রথম আমার প্রথম টিভি অনুষ্ঠানে যোগদান। আমি এর আগে কোনও টিভি অনুষ্ঠানে যোগ দিইনি।'
advertisement
5/7
তিনি আরও বলেন, 'মানুষের জীবন এখন খুবই সিরিয়াস হয়ে গিয়েছে তাই জীবনে এইভাবে হাসার সুযোগ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তার ওপর যদি হাসতে হাসতে খাওয়ার কথা থাকে তাহলে এর থেকে ভাল আর কী হতে পারে। এই মুহূর্তে মানুষের জীবনে হাসির খুব প্রয়োজন।'
advertisement
6/7
মমতা ১৯৯১ সালে তামিল ছবি ‘নানবারগাল’ দিয়ে সিনেমায় আত্মপ্রকাশ করেন। ১৯৯২ সালে ‘মেরা দিল তেরে লিয়ে দিয়ে’ সিনেমার হাত ধরে হিন্দি সিনেমার জগতে আত্মপ্রকাশ করেন।
advertisement
7/7
এরপর ‘করণ অর্জুন’, ‘ওয়াক্ত হামারা হ্যায়’, ‘ক্রান্তিবীর’, ‘সবসে বরা খিলাড়ি’, ‘আন্দোলন’, ‘বাজি’, ‘চায়না গেট’ এবং ‘ছুপা রুস্তম: একটি মিউজিক্যাল থ্রিলার’-এর মতো ছবিতে অভিনয় করেন। তাঁর শেষ চলচ্চিত্র ছিল ২০০৩ সালের বাংলাদেশি চলচ্চিত্র 'শেশ বঙ্গসোধর'।