হিরণের আগাম জামিনের পরেই মুখ খুললেন প্রথম স্ত্রী! বিস্ফোরক দাবি, কী বললেন অনিন্দিতা?
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
এদিন তিনি জানান, এরকম একটি জঘন্য অপরাধের পর হিরণের জামিন তিনি মেনে নিতে পারছেন না। বলা হয় সংবিধানে মেয়েদের জন্য আইন বেশ শক্ত, কিন্তু তিনি তার প্রতিফলন দেখতে পেলেন না। ভবিষ্যতে তিনি যেমনভাবে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তেমনটাই চালিয়ে যাবেন।
advertisement
1/7

'মজনু', 'মাচো মস্তান', 'লে হালুয়া লে', 'জামাই ৪২০', 'জিও পাগলা', 'ভালবাসা ভালবাসা', 'জামাই বদল', 'মেহের আলি', থাই কারির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে ২০২০ সালের পর আর বড়পর্দায় দেখা যায়নি অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে।
advertisement
2/7
তবে আচমকা তিনি শিরোনামে আসেন দ্বিতীয়বার বিয়ে করে। নিজেই বিয়ের বিভিন্ন ছবি ভাগ করে নেন সমাজমাধ্যমে। পাত্রীর নাম ঋতিকা গিরি। তারপরেই শুরু হয় বিতর্ক।
advertisement
3/7
মারাত্মক অভিযোগ করেন হিরণের প্রাক্তন স্ত্রী অনিন্দিতা। জানান, '২০০০ সালে তাঁদের বিয়ে হয়েছে। গত বছর ২৫ বছর পূর্ণ হয়েছে। কিন্তু আইনত কোনও ডিভোর্স হয়নি এবং ডিভোর্সের মামলাও চলছে না। সেক্ষেত্রে প্রথম স্ত্রী থাকতে আইন অনুযায়ী কী করে হিরণ আরেকবার বিয়ে করেন?' তাদের ১৯ বছরের একটা মেয়ে রয়েছে। মেয়ের থেকে দ্বিতীয় স্ত্রী মাত্র দুই বছরের বড়।
advertisement
4/7
সমাজমাধ্যম ঘেঁটে জানা গিয়েছে, বেশ অনেক দিন ধরেই সম্পর্কে ছিলেন হিরণ ও ঋতিকা। কিন্তু সেভাবে প্রকাশ্যে তা নিয়ে আলোচনা হয়েছিল, এমন নয়। রাজনীতিতে যোগদান করার পর থেকে তিনি মূলত খড়্গপুরেই থাকতেন।
advertisement
5/7
গত লোকসভা নির্বাচনে ঘাটালে দেবের কাছে পরাজয়ের পর হিরণকে রাজনীতির ময়দানে সেভাবে দেখা যায়নি। তবে এটাও ঠিক, তিনি যে নতুন সম্পর্কে আছেন, তাও ঘুণাক্ষরে জানা যায়নি। তাঁর স্ত্রীর অভিযোগ, হিরণ মাঝেমধ্যে তার প্রথম স্ত্রীর আবাসনে মেয়ের সঙ্গে দেখা করতে আসেন কিন্তু তারা দুজনেই আলাদা থাকেন। অনিন্দিতা জানিয়েছেন, তুমূল মানসিক অশান্তির মধ্যে দিয়ে তিনি এবং তার মেয়ে যাচ্ছেন। হিরণ তাদের নানাভাবে মানসিক অত্যাচার করেছে। আপাতত তিনি আইনি বিচ্ছেদের বিষয়ে ভাবছেন না। আইনজীবীর সঙ্গে পরামর্শ করে তারপর ডিভোর্সের মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
advertisement
6/7
এরপরেই মেয়েকে নিয়ে থানায় গিয়ে অভিযোগ করেছিলেন অনিন্দিতা। তবে বুধবার জামিন পান হিরণ। এদিন তিনি জানান, এরকম একটি জঘন্য অপরাধের পর হিরণের জামিন তিনি মেনে নিতে পারছেন না। বলা হয় সংবিধানে মেয়েদের জন্য আইন বেশ শক্ত, কিন্তু তিনি তার প্রতিফলন দেখতে পেলেন না। ভবিষ্যতে তিনি যেমনভাবে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তেমনটাই চালিয়ে যাবেন।
advertisement
7/7
অভিনেতা- বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। আনন্দপুর থানায় হিরণের বিরুদ্ধে মামলা করেছিলেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। আগাম জামিন মঞ্জুর হল তাঁর। তবে প্রতি ১৫ দিন অন্তর তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে হিরণকে।