Anoushka Shankar-Arijit Singh: আজ রাতেই কলকাতায় মঞ্চ মাতাবেন অরিজিৎ সিং! অনুষ্কা শঙ্করের সঙ্গে নেতাজি ইন্ডোরে গায়কের উপস্থিতি নিয়ে জল্পনা
- Published by:Pooja Basu
Last Updated:
অনুষ্কা শঙ্করের শো নিয়ে আগ্রহ রয়েছে কলকাতার সঙ্গীতপ্রেমীদের৷ পাশাপাশি তাঁর সঙ্গে অরিজিৎ সিং-এর যুগলবন্দি নিয়েও আশায় বুক বাঁধছেন সকলে৷
advertisement
1/5

৮ ফেব্রুয়ারি কলকাতায় শো করবেন অনুষ্কা শঙ্কর৷ কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবি শঙ্করের কন্যার সঙ্গীতজীবনের তিন দশক পূর্তি, সেই উপলক্ষ্যে এই ‘ইন্ডিয়া টুর’। তিনি শেষবার কলকাতায় শো করেছিলেন ২০১৪ সালে, ডোভার লেন৷ প্রায় ১২ বছর পর আন্তর্জাতিক সেতার শিল্পী অনুষ্কার এই শো ঘিরে উচ্ছ্বাস ধরা পড়েছে৷ তবে এই শো নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা!
advertisement
2/5
শোনা যাচ্ছে এই শোয়ে অনুষ্কার সঙ্গে সঙ্গত করতে পারেন অরিজিৎ সিং৷ কিছুদিন আগেই তিনি ঘোষণা করেছেন যে আর প্লেব্যাক করবেন না৷ সেই খবর ছড়িয়ে পড়তেই নানা মহল থেকে নানা প্রতিক্রিয়া শুরু হয়৷ তবে তিনি যে গান বন্ধ করবেন না, সেটা একপ্রকার জানা গিয়েছে৷
advertisement
3/5
অরিজিৎ-এর এই ঘটনার পর আজই কি কলকাতার নেতাজি ইন্ডোরে অনুষ্ঠান করবেন? সেটা নিয়ে চলছে জল্পনা! টটেনহ্যামে অরিজিৎ সিংয়ের অনুষ্ঠানে ২০-২৫ মিনিটের একটি স্লটে অনুষ্কা বাজিয়েছিলেন। ফলে অনুষ্কার অনুষ্ঠানে অরিজিৎ-এর উপস্থিত হতে পারেন, মনে করছেন অনেকে৷
advertisement
4/5
অনুষ্কা শঙ্করের ‘ইন্ডিয়া টুর’-এ ৩০ জানুয়ারি হায়দরাবাদে প্রথম অনুষ্ঠানের পর অনুষ্কা শো করেছেন বেঙ্গালুরু, মুম্বই, পুণে ও দিল্লিতে। এবার তিনি কলকাতায়৷ তাঁর সঙ্গে স্টেজে থাকবেন নামি-দামী শিল্পীরা৷ থাকবেন তন্ময় বোস, বিক্রম ঘোষের মতো শিল্পীরা৷
advertisement
5/5
অনুষ্কা শঙ্করের শো নিয়ে আগ্রহ রয়েছে কলকাতার সঙ্গীতপ্রেমীদের৷ পাশাপাশি তাঁর সঙ্গে অরিজিৎ সিং-এর যুগলবন্দি নিয়েও আশায় বুক বাঁধছেন সকলে৷