Rashmika Mandanna-Vijay Deverakonda Wedding: ৪৪টি সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য বিশেষ বৃত্তির বন্দোবস্ত, সবারর মন জিতলেন বিজয়-রশ্মিকা
- Published by:Rachana Majumder
Last Updated:
কাঁধে লাল অঙ্গভস্ত্রম, কপালে তিলক, হাতে আলতা এবং গলায় একটি ভারী সোনালী ঐতিহ্যবাহী নেকলেস - বিয়েতে বিজয় যেন ছিল সকলের চোখের মণি!
advertisement
1/7

দেশের বিভিন্ন মন্দিরে গিয়ে অনুরাগীদের সঙ্গে দেখা করেছেন বিজয়-রশ্মিকা। এ বার তাঁরা আরও বড় একটি ঘোষণা করলেন। নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য বিরাট উদ্যোগ বিজয়-রশ্মিকার।
advertisement
2/7
বিজয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে যার নাম ‘দেবরকোন্ডা চ্যারিটেবল ট্রাস্ট’। জেলার ৪৪টি সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য স্কলারশিপঘোষণা করেছেন বিজয় ও রশ্মিকা।
advertisement
3/7
সোমবার হায়দরাবাদে নিজেদের নতুন বাড়িতে গৃহপ্রবেশের পাশাপাশি বিজয়ের গ্রামের বাড়িতেও গিয়েছিলেন এই তারকাদম্পতি। সেখানে সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হয়েছিল। বিজয়ের মা ও ভাই আনন্দ বর্ধন দেবেরকোন্ডাও এই আনন্দ অনুষ্ঠানে আসেন।
advertisement
4/7
রশ্মিকা মান্দান্না এবং বিজয় দেবেরকোন্ডা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। অন্ধ্র এবং কোডাভা, দুই রীতি মেনে বিয়ে করলেন তাঁরা। তাঁদের বিয়ের ছবি সামনে আসতেই ভক্তদের মধ্য হইচই পড়ে গিয়েছে৷ কারণ অবশ্যই তাঁদের সাজ এবং বিয়ের রীতিনীতি৷ যা অনেকটা অন্যরকম৷
advertisement
5/7
দুটি অনুষ্ঠানেই তাঁদের সাজ ছিল রাজকীয়। প্রাণবন্ত ছিলেন দু’জনে। বর-কনে হিসেবে এই দম্পতিকে অবিশ্বাস্যভাবে খুশি এবং সুন্দর দেখাচ্ছিল।
advertisement
6/7
কনে রশ্মিকা কোডাভা ঐতিহ্য অনুসরণ করে ডিজাইনার অনামিকা খান্নার তৈরি একটি রঙিন অভিনব সিল্ক শাড়ি পরেছিলেন। সঙ্গে ছিল সোনার গয়না। সুপুরুষ বিজয়কে ঐতিহ্যবাহী মুন্ডুতে পরেছিলেন এবং গায়ে ছিল লাল সিল্কের চাদর৷ সঙ্গে ছিল ভারী গয়না, যা মেয়েদের গয়নাকেও হার মানাবে!
advertisement
7/7
এই বিয়ের ছবিগুলিতে, বিজয়কে সত্যিই একটি পিরিয়ড ফিল্মের একজন রাজকীয় বীরের মতো দেখাচ্ছে। লাল এবং সাদা রঙের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত, হাতে-পায়ে লাল আলতা, মুখে উজ্জ্বল হাসি বিজয়কে কোনও রাজার থেকে কম লাগছিল না৷