Highest Paid Actresses of 2026: ২০২৬-এ কোন বলি-নায়িকা সবথেকে বেশি পারিশ্রমিক পাচ্ছেন? ১-৫-এর তালিকায় আর কারা আছেন? উত্তর চমকে দেবে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
২০২৬ সালে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী কে? প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট না দীপিকা পাড়ুকোন—কার আয় ছুঁয়েছে শীর্ষে? জানুন
advertisement
1/6

একটা সময় ছিল যখন সিনেমা পরিচিত হত নায়কের নামে! কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ছবিটা বদলেছে! এখন নায়িকা-কেন্দ্রিক ছবি বানানো হয়! নায়কদের রীতিমতো বলে বলে গোল মারছে নায়িকারা! বলুন তো, ২০২৬ সালে কোন নায়িকা সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন?
advertisement
2/6
সমীক্ষা বলছে, ২০২৬ সালে প্রিয়াঙ্কা চোপড়া সবথেকে বেশি পারিশ্রমিক পাচ্ছেন। জানা গিয়েছে, ভারতীয় ছবির জন্য 'পিগি চপস' নিয়ে থাকেন ৩০-৪০ কোটি। তিনি শুধু সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী নন, তাঁর গ্লোবাল ব্র্যান্ড ভ্যালু তাঁকে শীর্ষ তালিকায় স্থান দিয়েছে।
advertisement
3/6
দ্বিতীয় স্থানে আছেন আলিয়া ভাট। চলতি বছর 'আলফা', 'লাভ অ্যান্ড ওয়ার'- এর মতো বড় ব্যানারের ছবির জন্য আলিয়া নিচ্ছেন ২৫-৩০ কোটি। তাঁর প্রযোজনা সংস্থা 'ইটারনাল সানশাইন'-ও তাঁর রোজগারে বড় অবদান রাখে।
advertisement
4/6
তৃতীয় স্থানে আছেন দীপিকা পাড়ুকোন। জানা গিয়েছে, ছবি প্রতি তিনি ২০-৩০ কোটি নিয়ে থাকেন। বিজ্ঞাপন দুনিয়ায়ও দীপিকা বড় নাম। একটি বিজ্ঞাপনের জন্য নিয়ে থাকেন ৭-১০ কোটি।
advertisement
5/6
চতুর্থ স্থানে আছেন কঙ্গনা রানাওয়াত। ছবি প্রতি তিনি নিচ্ছেন ১৫-২৫ কোটি।
advertisement
6/6
পঞ্চম স্থানে আছেন করিনা কাপুর খান। খানিক বিরতির পর ' দ্য বাকিংহাম মার্ডার' ও 'ক্রিউ'-এর মতো ছবি দিয়ে ফের কামব্যাক করেছেন বেবো। করিনা ছবিপ্রতি নিয়ে থাকেন ১০-২০ কোটি।