Guess The Actor: ৮ বছরের প্রেম...শিক্ষকতা করতে গিয়ে ছাত্রীর সম্পর্ক, বিয়ে! এখনও কাঁপাচ্ছেন বলিউড, চিনতে পারছেন অভিনেতাকে?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Guess The Actor: সিনে জগতে প্রবেশের আগে তিনি শিক্ষকতার কাজ করেছেন৷ যদিও প্রথম ছবিতেই দক্ষিণী ছবির জগতে সাড়া ফেলে দেন তিনি৷ এরপর একে একে বলিউডেও ভিত শক্ত করে নেন৷
advertisement
1/9

ক্লাসরুম থেকে রুপোলি পর্দা, আর সেই যাত্রাপথের মাঝেই রচনা হয়ে গিয়েছে এক প্রেমকাহিনী৷ কোনও সিনেমার গল্প নয়, এ গল্প নায়কের জীবনের৷ বলিউডের সফল এবং নামজাদা নায়কের জীবন এবং প্রেমের হাছে হার মানবে বহু রোম্যান্টিক ছবির কাহিনী৷
advertisement
2/9
অভিনয় জগতে নায়কের প্রবেশ হঠাৎ করেই৷ ফিল্মি দুনিয়ার সঙ্গে তাঁর বা তাঁর পরিবারের দূর দূরান্তেও কোনও যোগাযোগ ছিল না৷ সিনে জগতে প্রবেশের আগে তিনি শিক্ষকতার কাজ করেছেন৷ যদিও প্রথম ছবিতেই দক্ষিণী ছবির জগতে সাড়া ফেলে দেন তিনি৷ এরপর একে একে বলিউডেও ভিত শক্ত করে নেন৷
advertisement
3/9
বলিউডে তারা হয়ে ওঠার উদাহরণ যেমন প্রচুর, উল্কাপতনের দৃষ্টান্তও প্রচুর৷ সাগর পাড়ের নিয়ন আলোয় মোড়া দুনিয়ায় বছরের পর বছর ধরে এখনও নিজেদের ধরে রেখেছেন আর. মাধবন৷ পুরো নাম রঙ্গনাথন মাধবন৷ সলমন, আমির, শাহরুখের মতো স্টারডাম নয়, দক্ষিণ থেকে বলিউড, মাধবন চলেছেন নিজের ছন্দে৷
advertisement
4/9
‘রহনা হ্যায় তেরে দিল মে’-র প্রেমিক হোক বা ‘থ্রি-ইডিয়ট’দের ফারহান, প্রতিটি চরিত্রের মধ্যেই আলাদা ছাপ রেখেছেন মাধবন৷ তবে ব্যক্তিগত জীবনকে আলোয় মোড়া দুনিয়া থেকে দূরেই রেখেছেন মাধবন৷
advertisement
5/9
ঝাড়খণ্ডের বাসিন্দা আর. মাধবন পড়াশোনা করেছিলেন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয় নিয়ে। সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছিল তাঁর। তবে বাবা-মায়ের ইচ্ছায় তিনি শিক্ষাক্ষেত্রে যুক্ত হন এবং স্কিল ম্যানেজমেন্ট ট্রেনার হিসেবে পড়ানো শুরু করেন। মহারাষ্ট্রের কোলহাপুরে পড়ানোর সময়ই তাঁর জীবনে আসে বিশেষ এক অধ্যায়৷
advertisement
6/9
সেখানেই শিক্ষক মাধবনের ক্লাসে প্রশিক্ষণ নিতে আসেন ছাত্রী সরিতা বির্জ৷ সরিতা তখন ফ্লাইট অ্যাটেনডেন্ট হওয়ার স্বপ্ন দেখতেন এবং সেই লক্ষ্যে স্কিল ম্যানেজমেন্ট প্রশিক্ষণের জন্য মাধবনের কাছে আসেন। প্রশিক্ষণ শেষ হওয়ার পর সরিতা ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে নির্বাচিত হন। কৃতজ্ঞতা জানাতে তিনি মাধবনকে ডিনারে আমন্ত্রণ জানান। সেখান থেকেই শুরু হয় তাঁদের প্রেমের গল্প।
advertisement
7/9
অভিনয়জগতে মাধবনের যাত্রা শুরু হয় ২০০০ সালে মণি রত্নমের ‘আলাইপায়ুত্থে’ ছবির মাধ্যমে। চকলেট-হিরো ইমেজ আর স্বাভাবিক অভিনয়ে অল্প সময়েই দর্শকদের মন জয় করেন তিনি। এরপর ‘মিন্নালে’ ছবির সাফল্য তাঁকে আরও জনপ্রিয় করে তোলে। ‘আয়ুধা এঝুথু’, ‘কন্নাথিল মুথামিট্টাল’, ‘আনবে শিবম’-এর মতো সমালোচক প্রশংসিত ছবিতে অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ দেন।
advertisement
8/9
শুধু অভিনেতা হিসেবেই নয়, পরিচালক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মাধবন। ‘রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট’ ছবিতে তাঁর পরিচালনা প্রশংসিত হয়। তাঁর সাম্প্রতিক ছবি ‘ধুরন্ধর’ নাকি বক্স অফিসে ১,৩০০ কোটি টাকার ব্যবসা করেছে বলে জানা যাচ্ছে।
advertisement
9/9
মাধবন-সরিতার একমাত্র ছেলে বেদান্ত একজন সফল সাঁতারু। মালয়েশিয়া ওপেন, ড্যানিশ ওপেন, খেলো ইন্ডিয়া-সহ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জিতেছেন বেদান্ত।