২৭ বছরের পথচলার উদযাপন... রংমিলান্তি পোশাকে বাবা-মায়ের বিবাহবার্ষিকী উদযাপন করলেন দিতিপ্রিয়া
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
দিতিপ্রিয়া করেছিলেন ন্যাচারাল মেকআপ। ম্যাট লিপস্টিকে তাঁকে আরও উজ্জ্বল দেখাচ্ছিল। কানের জন্য দিতিপ্রিয়া বেছে নিয়েছিলেন ডায়মন্ড ড্রপ ইয়াররিংস।
advertisement
1/6

পর্দার ‘রানি রাসমণি’ দিতিপ্রিয়া রায়ের সবথেকে বড় শক্তি তাঁর পরিবার। মা-বাবা অন্ত প্রাণ এই অভিনেত্রী। দিতিপ্রিয়ার বাবা ও মায়ের বিয়ের ২৭ বছর পূর্ণ হলো। এই বিশেষ দিনে বাবা-মায়ের সঙ্গে ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী।
advertisement
2/6
দিতিপ্রিয়া বাবা-মা'র বিবাহবার্ষিকী উদযাপনের একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। বাবা ও মায়ের মাঝখানে দাঁড়িয়ে দিতিপ্রিয়া। মা পরেছেন মেরুন রঙের শাড়ি, বাবার পরনে খয়েরি রঙের পাঞ্জাবি। ক্যাপশনে দিতিপ্রিয়া লিখেছেন, 'মা ও বাবার ২৭ বছরের ভালবাসা, শক্তি এবং অটল বন্ধুত্বের উদযাপন।'
advertisement
3/6
দিতিপ্রিয়া এদিন বেছে নিয়েছেন জাম্পস্যুট স্টাইলের পোশাক। রূপালি সুতোর লতা-পাতার কাজ আলাদা মাত্রা যোগ করেছে।
advertisement
4/6
অভিনয়ের পাশাপাশি পড়াশোনাকেও বিশেষ গুরুত্ব দিয়েছেন দিতিপ্রিয়া রায়। সোমবার সুখবর ভাগ করে নিলেন ‘রানি রাসমণি’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী। সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় জানালেন, “অফিশিয়ালি কনফার্ড! মনে রাখার মতো একটা দিন, সযত্নে রাখার মতো একটা সাফল্য।”
advertisement
5/6
২০২৩ সাল ছিল তাঁর কেরিয়ারের অন্যতম ব্যস্ত ও সফল বছর। ওয়েব সিরিজ ‘ডাকঘর’ ও ‘রাজনীতি’, পাশাপাশি ছবি ‘বগলা মামা যুগ যুগ জিও’ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। একই সঙ্গে মঞ্চে আত্মপ্রকাশ করেন ‘প্ল্যাটোনিক’ নাটকের মাধ্যমে। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর পড়াশোনা চালিয়ে গিয়েছেন তিনি।
advertisement
6/6
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ব্যক্তিগত জীবনে একাধিক চড়াই-উতরাইয়ের মুখোমুখি হয়েছেন। সেই অভিজ্ঞতা তাঁকে আরও পরিণত করেছে। তাঁর কথায়, “কথার থেকে কাজ অনেক বেশি জোরালো—এটাই এ বছরের সবচেয়ে বড় শিক্ষা।” নতুন বছরে অভিনেত্রী হিসেবে নিজেকে আরও পরিণত করার পাশাপাশি উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।