TRENDING:

Dev's Bike Ambulance Dada Shooting: কলকাতায় শুরু দেবের ৫০ তম ছবি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শ্যুটিং, এক ফ্রেমে সুপারস্টার ও সমাজসেবী করিমুল হক

Last Updated:
১৩ ফেব্রুয়ারি, শুক্রবার ছবিটির শুভ মহরত সেরেছিলেন দেব। বিশেষ মুহূর্তে তাঁর দোসর হয়েছিল ছবির গোটা টিম। একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে দেব লেখেন ‘নতুন যাত্রা-নতুন শুরু’।
advertisement
1/5
কলকাতায় শুরু দেবের ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং, এক ফ্রেমে সুপারস্টার ও করিমুল হক
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : টলিউডে নতুন উত্তেজনা—শুরু হয়ে গেল দেব-এর ৫০তম ছবির শ্যুটিং। ছবির নাম BAD অর্থাৎ ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’। সব ঠিক থাকলে ১৪ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ইতিমধ্যেই জোরকদমে কাজ শুরু হয়েছে। রবিবার থেকে শ্যুটিং ফ্লোরে দেখা গেল দেবকে, একেবারে নতুন লুকে, যা ঘিরে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। জলপাইগুড়ি জেলার এক অখ্যাত গ্রাম রাজাডাঙার ধলাবাড়ির বাসিন্দা করিমুল হক। তিনি ‘অ্যাম্বুল্যান্স দাদা’ নামে পরিচিত। শহর থেকে বহু দূরের প্রান্তিক এলাকার বাসিন্দাদের চিকিৎসার প্রয়োজনে নিজের বাইককেই অ্যাম্বুল্যান্সের মতো ব্যবহার করেন করিমুল। বাইকেই তিনি মুমুর্ষু রোগীদের পৌঁছে দেন হাসপাতালে। এভাবেই বছরের পর বছর তিনি সমাজসেবা করে চলেছেন। স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে ‘পদ্মশ্রী’ সম্মান তুলে দেওয়া হয় তাঁর হাতে।
advertisement
2/5
এই ছবিতে দেবকে দেখা যাবে করিমুল হক-এর চরিত্রে। তিন দিন আগেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে দেবের নতুন লুক—সাদা শার্ট, কালো প্যান্ট, সাধারণ চেহারায় একেবারে করিমুল হকের আদল। নেটিজেনদের মতে, পদ্মশ্রী প্রাপক এই সমাজসেবীর চরিত্রে দেবকে 'দারুণ মানিয়েছে'। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সেই ছবি।
advertisement
3/5
রবিবার সন্ধ্যায় করিমুল হক ও তাঁর বড় ছেলে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। সোমবার শ্যুটিং ফ্লোরে দেব ও করিমুল হককে একসঙ্গে দেখা যায়। জানা গিয়েছে, দু’জনের একসঙ্গে গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিংও সম্পন্ন হয়েছে। তাঁদের একসঙ্গে তোলা ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যেখানে প্রায় একই লুকে ধরা পড়েছেন দু’জন।
advertisement
4/5
প্রথম দফায় কলকাতা ও আশপাশের এলাকায় শ্যুটিং চললেও চলতি মাসে ইউনিট পাড়ি দেবে উত্তরবঙ্গে। মূলত জলপাইগুড়ি জেলার মাল ব্লকের ধোলাবাড়িতে করিমুল হকের বাড়ি ও আশপাশের এলাকায় হবে বড় অংশের শ্যুটিং। তাঁর বাস্তব জীবনের সঙ্গে যুক্ত মানুষজনকেও ছবিতে দেখা যেতে পারে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই তাঁর বিখ্যাত ‘বাইক অ্যাম্বুল্যান্স' পাঠানো হয়েছে কলকাতায়।
advertisement
5/5
সব মিলিয়ে উত্তরবঙ্গের ‘ঘরের ছেলে’ করিমুল হকের জীবনের গল্প বড়পর্দায় আসতে চলায় উচ্ছ্বসিত গোটা অঞ্চল। দেব ও করিমুল হকের অনুরাগীরা এই যুগলবন্দি দেখার জন্য মুখিয়ে রয়েছেন। সমাজসেবার এক অনন্য কাহিনি এবার রূপ নেবে সিনেমায়—এই আশাতেই দিন গুনছে উত্তরবঙ্গবাসী।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Dev's Bike Ambulance Dada Shooting: কলকাতায় শুরু দেবের ৫০ তম ছবি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শ্যুটিং, এক ফ্রেমে সুপারস্টার ও সমাজসেবী করিমুল হক
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল