HAPPY BIRTHDAY DEEPIKA PADUKONE: দেখে বোঝার উপায় নেই! আজ দীপিকা পাড়ুকোনের কত বছরের জন্মদিন জানেন? শুনলে আকাশ থেকে পড়বেন
- Published by:Rachana Majumder
Last Updated:
একের পর এক বিতর্কের মাঝেও বলিউডে নিজের স্থান অক্ষত রেখেছেন অভিনেত্রী৷
advertisement
1/9

বলিউডের অন্যতম সেরা সুন্দরীর আজ জন্মদিন৷ ৩৭ বছরে পা দিলেন অভিনেত্রী৷
advertisement
2/9
সম্প্রতি ইতিহাস গড়েছেন দীপিকা পাডুকোন। প্রথম ভারতীয় হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন করলেন অভিনেত্রী। সুপারস্টার এবং ভারতের সবচেয়ে বড় আন্তর্জাতিক গ্লোবাল অ্যাম্বাসাডর বিশ্বকাপের ট্রফিটিকে একটি বিশেষ ট্রাকে করে নিয়ে যান লুসাইল স্টেডিয়ামে এবং এটি উন্মোচন করেন।
advertisement
3/9
'পাঠান' সিনেমার গান 'বেশরম রং' রং প্রকাশের পর সমালোচনার মুখে দীপিকা পাড়ুকোন। ভিডিওতে দীপিকা কখনও বিকিনি স্যুট পরে, কখনও বা মনোকিনি পোশাকে। নকল থেকে অশ্লীল নানা সমালোচনার শিকার হতে হচ্ছে বলি অভিনেত্রীকে। তবে সে সবে কান দেওয়ার পাত্রী এই নায়িকা নন৷
advertisement
4/9
এই বিতর্কের মধ্যেই বিশ্বকাপের অনুষ্ঠানে যান দীপিকা পাড়ুকোন। যেই ঘোষণা আগেই করা হয়েছিল। সেখানে অনন্য সম্মান পান বলিউড অভিনেত্রী।
advertisement
5/9
'ঝুমে যো পাঠান' গানে হট রুপোলি জুতোয় নজর কেড়েছেন দীপিকা৷
advertisement
6/9
গত বছরে হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয় অভিনেত্রী দীপিকা পাডুকোনকে। আসন্ন ছবি 'কে'-এর শ্যুটিং করছিলেন দীপিকা। সেই সময়ে ছবির সেটেই হঠাৎ অসুস্থ বোধ করছিলেন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে হায়দরাবাদের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে অবশ্য সুস্থও হয়ে যান৷
advertisement
7/9
সদ্য সুন্দরীদের তালিকা প্রকাশ করেছিল লন্ডনের হার্লে স্ট্রিট হাসপাতালের শল্য চিকিৎসকরা। কে কতটা নিখুঁত সুন্দরী, সেই তালিকায় প্রথম দশের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন।
advertisement
8/9
বলিউডের খবর, ‘ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয় কিস্তিতে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে
advertisement
9/9
কখনও পাঠানের বিতর্ক, কখনও সংসার ভাঙার গুঞ্জন- সব বিতর্ককে এড়িয়েছেন দীপিকা৷ বিশ্বকাপের ফাইনালে গ্যালারিতে জড়িয়ে ধরেছেন স্বামী রণবীর সিংকে৷ অভিনেত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা৷