Arijit Singh-Ismail Darbar: 'অরিজিৎ বোকা নন, ওর ব্যবসায়িক বুদ্ধি মারাত্মক তুখোড়...!' গায়ককে নিয়ে এ কী বললেন ইসমাইল দরবার?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Arijit Singh-Ismail Darbar: বাংলার সোনার ছেলে অরিজিতের সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন সঙ্গীত পরিচালক ইসমাইল দরবার৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন তিনি৷ যা নিয়ে চর্চা তুঙ্গে৷
advertisement
1/7

গত ২৭ জানুয়ারি অরিজিৎ সিং আচমকা ঘোষণা করেন প্লেব্যাক আর করবেন না।মুহূর্তের মধ্যে যেন আকাশ ভেঙে পড়েছিল অনুরাগীদের মাথায়৷ কিন্তু এর আসল কারণ কী, তার উত্তর হয়তো এখনও খুঁজে বেড়াচ্ছেন ভক্তরা৷
advertisement
2/7
অরিজিতের সোশ্যাল মিডিয়া পোস্ট যেন বিনা মেঘে বজ্রপাতের মতো লেগেছিল অনুরাগীদের। তবে বলেছিলেন গান ছাড়ছেন না।
advertisement
3/7
মাত্র ৩৯ বছর বয়সে 'প্লেব্যাক সিঙ্গিং' -এর দুনিয়াকে বিদায় জানানোর সিদ্ধান্তকে কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর প্রিয় ভক্তরা।
advertisement
4/7
ভক্তদের পাশাপাশি তাবড় তাবড় শিল্পীদেরও অবাক করে দিয়েছিলেন অরিজিৎ৷ কেউ কেউ গায়ককে সমর্থনও করেছেন৷ কেউ আবার হতাশও হয়েছেন৷
advertisement
5/7
বাংলার সোনার ছেলের সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন সঙ্গীত পরিচালক ইসমাইল দরবার৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন তিনি৷ যা নিয়ে চর্চা তুঙ্গে৷
advertisement
6/7
তিনি বলেন, অরিজিতের এই সিদ্ধান্তে আমার খুবই খারাপ লেগেছে৷ কারণ আমি ওঁর সঙ্গে কাজের সুযোগ পেলাম না৷ তাই আমার নিজের জন্য কষ্ট লাগছে৷ অরিজিতকে আমি অন্যরকম কাজ করতে দেখতে চাই৷ তার কাজে আমি আপ্লুত৷ ওর সঙ্গে অন্যরকম কাজ করার ইচ্ছা রয়েছে৷ তাই অরিজিতের সিদ্ধান্তে ভীষণ দুঃখিত আমি৷
advertisement
7/7
ইসমাইল দরবার আরও বলেন,অরিজিৎ বোকা নন, ওঁর ব্যবসায়িক বুদ্ধি খুবই তুখোড়। তিনি যথেষ্ট বুদ্ধিমান। সঙ্গীতশিল্পী হিসাবে ভীষণই ভাল৷ এটা জেনে ভীষণ ভাল লাগছে তিনি যেটা চান না সেই কাজও করছেন না৷ অরিজিতের ভূয়ষী প্রশংসা করে বলেন তবে আমার কাছে এলে একটাই কথা বলব আমার সঙ্গে কাজ করার৷ তবে আদৌ কি সেটা হবে? এখন সেটাই দেখার অপেক্ষা৷