#BoseDK: দুই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, নেশা আর প্রেমের জমজমাট রহস্য ! দর্শকদের মন মাতাতে আসছে ‘#বোসDK’
- Reported by:BENGALI NEWS18
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
যুগ এখন সোশ্যাল মিডিয়ার ৷ আর তেমনই দুই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের গল্প এবার রুপোলি পর্দায় হাজির করতে চলেছে অংশুমান প্রত্যূষের ‘বোসDK’।
advertisement
1/7

যুগ এখন সোশ্যাল মিডিয়ার ৷ আর তেমনই দুই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের গল্প এবার রুপোলি পর্দায় হাজির করতে চলেছে অংশুমান প্রত্যূষের ‘বোসDK’। ছবির নায়ক কিংশুক বসু এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ফলোয়ারদের কাছে যে কিং নামে পরিচিত। তাঁর কনটেন্ট সব সময়েই হিট, তবে নিজে কিংশুক কোথাও একটা অভাব অনুভব করে।
advertisement
2/7
একদিন এক কলেজের অনুষ্ঠানে তার সঙ্গে দেখা হয় দিয়া বসুর। দিয়া নিজেও এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সে কিংশুকের কনটেন্ট সম্পর্কে কিছু প্রশ্ন তোলে, যে চিন্তাগুলো কিংশুকের নিজের মাথাতেও অনেক দিন ঘুরপাক খাচ্ছিল। কিংশুক এবং দিয়া একসময়ে এসে একত্রে অর্থপূর্ণ কনটেন্ট বানাতে থাকে, জন্ম হয় বোসDK-এর।
advertisement
3/7
একদিন দিয়ার এক মদ্যপ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। দিয়ার দাবি সে মদ খায় না! অথচ, তার শরীরে মেডিক্যাল চেক আপে অ্যালকোহল পাওয়া যায়। রিপোর্ট তার বিরুদ্ধে থাকা সত্ত্বেও দিয়া নিজেকে নির্দোষ দাবি করতে থাকে এবং বলে যে সে মদ খায় না। কিংশুক এবার দিয়াকে নিয়ে বের হয় একটা ছুটিতে। সে দেখে যে দিয়া মদ খাচ্ছে না, কিন্তু সে সারাক্ষণই নেশাগ্রস্ত রয়েছে।
advertisement
4/7
বাকিটা জানতে হলে দেখতে হবে ছবি, মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত, শুভাঙ্কি (রুতভি) ধর, শঙ্কর চক্রবর্তী, মানসী সিনহা, সৈকত দে, রানা বসুঠাকুর প্রমুখ। ছবিটি প্রযোজনা করছেন কুণাল সাহা।
advertisement
5/7
পরিচালক বলছেন তাঁর চেনাজানা অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন। ‘‘গত কয়েক বছরে আমি ব্যক্তিগতভাবে তাদের বেড়ে ওঠা দেখেছি, তাদের জীবন, সাফল্য এবং চ্যালেঞ্জ কাছ থেকে দেখেছি। তাদের মানসিকতা ভীষণ আলাদা, যা আমাকে সবসময় আকৃষ্ট করেছে। সেই আকর্ষণই সম্ভবত আমাকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রোটাগনিস্ট করে একটি চিত্রনাট্য লিখতে অনুপ্রাণিত করেছে’’, জানিয়েছেন তিনি।
advertisement
6/7
‘‘গল্পের চমক বেশি প্রকাশ না করেই বলতে চাই সোশ্যাল মিডিয়ার ব্যাপক উপস্থিতি আমাদের সবার জীবনে গভীর প্রভাব ফেলেছে আর এই ছবিটি সেই জগতের নানা দিক উন্মোচন করবে", বলছেন দিয়ার চরিত্রে অভিনয় করা শুভাঙ্কি।
advertisement
7/7
অন্য দিকে, কিংশুকের চরিত্রাভিনেতা বনির বক্তব্য, ‘‘যখন পরিচালক এই নতুন ও সতেজ ভাবনাটি নিয়ে আমার কাছে আসেন, তখন আমার মনে হয় এটি সত্যিই আলাদা কিছু। আমার বিশ্বাস দর্শকরা ভাল সময় কাটাবেন প্রায় দুঘণ্টার সতেজ বিনোদন, যার মধ্যে রয়েছে নতুনত্বের ছোঁয়া।’’