ক্রিকেটের জনপ্রিয় সঞ্চালক গৌরব কাপুর ও অভিনেত্রী কৃতিকা কামরার বিয়ে! পার্টির অন্দরের অদেখা ছবি ভাইরাল
- Published by:Rachana Majumder
Last Updated:
খুবই সাধারণ ও ঘরোয়া পরিবেশে নতুন জীবনের শুরু করেছেন। এই অনুষ্ঠানে শুধু পরিবারের সদস্য ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য বিষয় হল, Breakfast with Champions-এর সঞ্চালক গৌরব কাপুর এবং অভিনেত্রী কৃতিকা কামরা দুজনেই দীর্ঘদিন ধরেই নিজেদের ব্যক্তিগত জীবন প্রচারের আড়ালে রেখেছিলেন।
advertisement
1/7

১১ মার্চ চারহাত এক হল কৃতিকা কামরা ও গৌরব কাপুরের। বিয়ের অনুষ্ঠান একেবারেই গোপন রেখেছিলেন তাঁরা।বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতেই বিয়ে সারেন মুম্বইয়ে।
advertisement
2/7
কৃতিকা টেলিভিশনের পরিচিত মুখ। ২০০৯ সালে ‘কিতনি মহব্বত হ্যায়’ ধারাবাহিকে করণ কুন্দ্রার সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী। তাঁদের সম্পর্ক পর্দা থেকে গড়ায় বাস্তবেও। পরে সেই সম্পর্কে চিড় ধরে।
advertisement
3/7
বিয়ের দিন কৃতিকা লাল শাড়িতে ধরা দিয়েছেন। গলায় ছিল একটি চোকার, সঙ্গে লেয়ারড নেকলেস এবং কানের দুল। গৌরব কাপুর পরেছিলেন বেজ রঙের কুর্তা সেট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং এবং আশিস নেহরা। যুবরাজ সিং তাঁর স্ত্রী হেজেল কিচ ও সন্তানদের নিয়ে ঐতিহ্যবাহী পোশাকে অনুষ্ঠানে যোগ দেন।যুবরাজ সিং ও প্রাক্তন পেসার আশিষ নেহরা প্রায় একই সময়ে অনুষ্ঠানে প্রবেশ করেন। সেই সময় নেহরার একটি খুবই মিষ্টি মুহূর্ত দেখা যায়। যুবরাজের সন্তানদের দেখেই তিনি খুব খুশি হয়ে যান এবং যুবির ছেলেকে কোলে তুলে নিয়ে আদর করতে থাকেন।
advertisement
4/7
ফোটোগ্রাফার জোসেফ রাধিক সোশ্যাল মিডিয়ায় গৌরব কৃতিকার ছবি শেয়ার করেছেন। দেখা যাচ্ছে, রেজিস্ট্রি কাগজে সইয়ের মুহূর্ত। পরে তাঁদের রূপকথার বিয়ের কিছু ছবিও সামনে এসেছে।
advertisement
5/7
গৌরব কাপুর এবং কৃতিকা কামরা তাঁদের বিয়ের জন্য লো-কি সিভিল ম্যারেজ অনুষ্ঠান বেছে নিয়েছিলেন।বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সন্ধ্যায় একটি দারুণ “সানডাউনার” পার্টির আয়োজন করা হয়। সূর্যাস্তের মনোরম আলোয় এই অনুষ্ঠানে নবদম্পতি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আনন্দ উদযাপন করেন। (Image: Instagram)
advertisement
6/7
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে রিসেপশনের আমন্ত্রণপত্রের এক ঝলক। লেখা আছে, “We’d love to celebrate our wedding with you. Easy. Unhurried. Come early. Stay as long as the night allows.”
advertisement
7/7
বিয়ের অনুষ্ঠানে বিনোদুনিয়ার ব্যক্তিত্বদের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্রীড়া তারকারাও। সেখানেই অভিনব পন্থায় নবদম্পতিকে স্বাগত জানান ফারহান আখতার, বীরেন্দ্র শেহওয়াগরা।