TRENDING:

‘হেরে গিয়ে থেমে যেও না তুমি’....অসুস্থ সঞ্জয়ের ছবি পোস্ট করে লিখলেন স্ত্রী মান্যতা

Last Updated:
মান্যতা সঞ্জয়ের থেকে ১৯ বছরের ছোট । তাঁদের দুই যমজ ছেলে-মেয়ের নাম ইকরা আর শাহরান ।
advertisement
1/8
‘হেরে গিয়ে থেমে যেও না’....অসুস্থ সঞ্জয়ের ছবি পোস্ট করে লিখলেন স্ত্রী মান্যতা
• ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত। ফুসফুস-এর ক্যান্সার হয়েছে তাঁর। স্টেজ থ্রি তে ধরা পড়েছে সঞ্জয়ের ক্যান্সার। সর্বভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমে আবার লেখা হয়, সঞ্জু বাবা স্টেজ ৪ ক্যান্সারে আক্রান্ত ।
advertisement
2/8
• এই রিপোর্ট আসার সঙ্গে সঙ্গেই বলিউডে ফের আরও একটা বড় ধাক্কা লাগে। । কিছুদিন আগে সামান্য শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঞ্জয় । সকলেই ভেবেছিল সম্ভবত করোনা আক্রান্ত তিনি । তবে তাঁর কোভিড টেস্ট নেগেটিভ আসে ।
advertisement
3/8
• উল্টে দেখা যায়, ক্যান্সার থাবা বসিয়েছে তাঁর ফুসফুসে । ফলাফল যে এমন হতে চলেছে তা বোধহয় দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি কেউ ।
advertisement
4/8
• মুম্বইয়ের হাসপাতালে এখনও চিকিৎসাধীন থাকলেও সঞ্জয়’কে যত শীঘ্র সম্ভব আমেরিকায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর কথা চলছে । এই কঠিন মুহূর্তে সঞ্জয়ের পাশেই রয়েছেন তাঁর দ্বিতীয় ও বর্তমান স্ত্রী মান্যতা দত্ত । মান্যতা সঞ্জয়ের থেকে ১৯ বছরের ছোট । তাঁদের দুই যমজ ছেলে-মেয়ের নাম ইকরা আর শাহরান ।
advertisement
5/8
• সঞ্জয়ের শারীরিক অবস্থার কথা প্রকাশ্যে আসতেই শক্ত হাতে বিষয়টি মোকাবিলা করার চেষ্টা করে চলেছেন মান্যতা । বারংবার সঞ্জুর ভক্তদের কাছে তিনি আবেদন করেছিলেন, কোনওরকম গুজব যাতে না ছড়ানো হয় । অভিনেতার শারীরিক অবস্থার সমস্ত খবর পরিবারের তরফেই সকলকে জানানো হবে ।
advertisement
6/8
• সঞ্জয়ের পরিবার আগেও বহুবার তছনছ হয়েছে এই মারণ রোগের খেলায় । তার থাবা থেকে রক্ষা পেলেন না সঞ্জু বাবাও । আর এতেই যেন দুমড়ে মুচড়ে গিয়েছেন মান্যতা । যা তাঁর নতুন সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই বোঝা যাচ্ছে ।
advertisement
7/8
• সঞ্জয়ের একটি ছবি পোস্ট করেছেন মান্যতা । সেখানেই তিনি লিখেছেন, ‘‘রুক যানা নেহি, তু কঁহি হারকে.....কাঁটো পে চলকে মিলেঙ্গে সায়ে বাহার কে । এই খারাপ দিনগুলো কাটিয়ে উঠতে আমাদের লড়াই করতেই হবে, জীবনের সেরা দিনগুলো এখনও পাওয়া বাকি আছে । হাল ছেড়ো না ।’’
advertisement
8/8
• এর আগে নিজের একটি খোলামেলা প্রাণবন্ত ছবি পোস্ট করে মান্যতা লিখেছিলেন, ‘‘মাঝেমধ্যে তোমাকে চুপ করে যেতে হয়, কারণ এটা বোঝানোর মতো কোনও ভাষা থাকে না, যে তোমার মন আর হৃদয়ের ভিতর এখন ঠিক কী চলছে ।’’
বাংলা খবর/ছবি/বিনোদন/
‘হেরে গিয়ে থেমে যেও না তুমি’....অসুস্থ সঞ্জয়ের ছবি পোস্ট করে লিখলেন স্ত্রী মান্যতা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল