অপ্রত্যাশিত প্রেগন্যান্সি, প্রথম দু’মাস মাতৃত্বের কোনও স্বাদই বুঝিনি: বলি নায়িকা
Last Updated:
এই অবস্থায় বিয়ে নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান যে বিয়ের প্রতি তাদের আস্থা রয়েছে৷
advertisement
1/8

বিয়ে এখনও হয়নি৷ জানুয়ারি মাসে সন্তান জন্ম দিতে চলেছেন নায়িকা৷ এই নিয়ে অনেকবার ট্রোলড হয়েছেন৷ এবার মুখ খুললেন বলি নায়িকা৷ মাতৃত্ব নিয়ে কথা বললেন তিনি৷ Photo Courtesy: Instagram
advertisement
2/8
কাল্কি কোয়েচলিন সন্তানসম্ভবা৷ খবরটি ভীষণভাবে অপ্রত্যাশিত ছিল তার কাছেই৷ গাই হার্শবার্গের সঙ্গে প্রায় বছর দুই প্রেমের সম্পর্ক রয়েছে তার৷ তবে বিয়ে নিয়ে একবারও ভাবেননি তারা৷ তাই তো এখনই সন্তান আসবে তাদের মধ্যে, এমন ভাবেননি৷ Photo Courtesy: Instagram
advertisement
3/8
কাল্কি জানিয়েছেন যে প্রথম দু’মাস তিনি মাতৃত্বের কোনও স্বাদ অনুভব করেননি৷ তবে বাচ্চার হার্টবিট শোনার পর তিনি খুবই উচ্ছ্বসিত ছিলেন৷ Photo Courtesy: Instagram
advertisement
4/8
এর আগে পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে বিয়ে হয় তার৷ সে সম্পর্ক টেকেনি৷ তারপর পিয়ানিস্ট গাই হার্শবার্গের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তার৷ Photo Courtesy: Instagram
advertisement
5/8
এই অবস্থায় বিয়ে নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান যে বিয়ের প্রতি তাদের আস্থা রয়েছে৷ কিন্তু এখনই বিয়ে নিয়ে তারা কোনও সিদ্ধান্ত নেননি৷ পরিবারের সকলে তাদের সম্পর্ক মেনে নিয়েছে৷ তাই তারাও খুশি৷ Photo Courtesy: Instagram
advertisement
6/8
সন্তান আসছে বলেই যে বিয়ে করতে হবে এমন কোনও চাপ তাদের নেই৷ কারণ তাদের মধ্যে সম্পর্কই যথেষ্ট মজবুত৷ Photo Courtesy: Instagram
advertisement
7/8
কাল্কিকে নিয়মিত চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছেন তার বয়ফ্রেন্ড৷ খুবই খেয়াল রাখছেন তার, জানিয়েছেন বলি নায়িকা৷ Photo Courtesy: Instagram
advertisement
8/8
সুস্থ থাকুন ও ভাল থাকুন আপনি৷ শুভেচ্ছা রইল৷ Photo Courtesy: Instagram