Bollywood Actress:দরজা ভেঙে উদ্ধার হয় লাস্যময়ী নায়িকার গ্যাংগ্রিন ধরা দেহ,মৃত্যুর আগে ৩ দিন কিছু খাননি,পাকস্থলীতে শুধু অ্যালোকহল,কোন নায়িকা বলুন তো? জানলে চমকে যাবেন
- Published by:Rukmini Mazumder
Last Updated:
একসময়ে তিনি বলিউডের হায়েস্ট পেইড অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন! যশ-যৌলুশ-প্রতিপত্তির পাহাড়ে থাকতেন। আসমুদ্র হিমাচল পাগল ছিল তাঁর জন্য! অবশেষে পতন। দরজা ভেঙে উদ্ধার করা হয় এক সময়ের লাস্যময়ী নায়িকার গ্যাংগ্রিন ধরে যাওয়া নিথর দেহ।
advertisement
1/10

৭০ দশকে খ্যাতির শীর্ষে ছিলেন সুন্দরী। কিন্তু একসময় ছন্দপতন হল। জীবনের শেষদিকে সীমাহীন দারিদ্র...টাকার অভাবে চিকিৎসাও করাতে পারছিলেন না। মানসিকভাবে বিধ্বস্থ হয়ে পড়েছিলেন। ২০০৫-এর জানুয়ারিতে মৃত অবস্থায় ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। মৃত্যুর ২ দিন বাদে। প্রতিবেশিরা বলেছিলেন, ৩ দিন ধরে দুধ ও খাবরের কাগজ নিচ্ছিলেন না অভিনেত্রী। সেই থেকেই সন্দেহ দানা বাঁধে এবং পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে দেখেন, মাটিতে পড়ে রয়েছে নায়িকার দেহ। অনেকে এও বলেন, তাঁর একটা পায়ে নাকি গ্যাংগ্রিন-ও ছিল।
advertisement
2/10
সাফল্যের চূড়ায় ছিলেন তিনি! যশ-প্রতিপত্তি তাঁর কাছে ভিড় করত! সেখান থেকে আকষ্মিক পতন! এক নিমেষে বলিউডের 'হট' নায়িকা ট্র্যাজিক নায়িকায় পরিণত হলেন! তিনি পরভিন বাবি। যে নায়িকার জন্য আসমুদ্র হিমাচল পাগল ছিল, যাঁকে সামলাতে বাউন্সাররা হিমশিম খেত, সেই নায়িকার শেষ মুহুর্ত ছিল অবহেলিত, নিঃসঙ্গ!
advertisement
3/10
১৯৭৫-এ যশ চোপড়ার ব্লক বাস্টার ‘দিওয়ার’-এ ঝড় তুলেছিলেন নায়িকা! ভেঙেচুড়ে দিয়েছিলেন সব রেকর্ড! নায়িকাদের চেনা ছক ভেঙে নতুন অবতারে ধরা দিয়েছিলেন পরভিন! তাঁর ক্যারিজমা, ফ্যাশন সেন্সে বুঁদ ছিল সিনেপ্রেমীরা। তিনি হয়ে উঠেছিলেন ফ্যাশন আইকন।
advertisement
4/10
প্রথম ভারতীয় তারকা হিসেবে পরভিন প্রথম জায়গা পান ‘টাইম’ পত্রিকার প্রচ্ছদে। টাইম পত্রিকার এশীয় সংস্করণে ১৯৭৬ সালে দেখা গিয়েছিল ২৭ বছর বয়সী সপ্রতিভ পরভিনকে। আটের দশকে ‘নমক হালাল’-এর ‘জওয়ানি জানেমন’-এর পরভিনের দুর্দান্ত পারফরম্যান্স ইতিহাস গড়েছিল।
advertisement
5/10
অমিতাভের সঙ্গে পরভিন বাবির জুটি ছিল সুপারহিট। ১৯৭৪ সালে, ‘মজবুর’ ছবি দিয়ে ডেবিউ করেছিল এই জুটি। দু'জনে একসঙ্গে ১৫টিরও বেশি ছবিতে কাজ করেছেন। ১৯৭৬ থেকে ১৯৮৩ পর্যন্ত রীনা রায় এবং জয়াপ্রদার সঙ্গে পরভিন ছিলেন হাইয়েস্ট পেড নায়িকা। কিন্তু কেরিয়ারের শীর্ষে থাকার সময়েই পরভিন অভিনয় ছেড়ে দিয়েছিলেন।
advertisement
6/10
অভিনয় ছেড়ে দেওয়ার পর প্যারানয়েড স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত নায়িকা একাই থাকতেন তাঁর ফ্ল্যাটে। জীবনের শেষটা ছিল বড় একাকি, নিঃসঙ্গ। ২০০৫-এর ২২ জানুয়ারি তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। দরজা ভেঙে উদ্ধার করা হয় এক সময়ের লাস্যময়ী নায়িকার গ্যাংগ্রিন ধরে যাওয়া নিথর দেহ।
advertisement
7/10
বলিউডের অলিতে গলিতে কান পাতলেই শোনা যায়, ডায়াবেটিসে আক্রান্ত পরভিনের পায়ে গ্যাংগ্রিন ধরে গিয়েছিল। ময়নাতদন্তে জানা গিয়েছিল, মৃত নায়িকার পাকস্থলি ছিল কার্যত শূন্য। অ্যালকোহল ছাড়া খাবারের কোনও চিহ্ন ছিল না। পুলিশের ধারণা, মৃত্যুর আগে দিন তিনেক কিছু খাননি তিনি।
advertisement
8/10
শোনা যায়, বলিপাড়ায় প্রথমে অভিনেতা-পরিচালক ড্যানি ডেনজংপার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন পরভিন। তবে কখনই এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি ড্যানি।
advertisement
9/10
সত্তরের দশকে খবরের শিরোনামে উঠে এসেছিল পরভিন ববি আর কবীর বেদীর দামাল প্রেমের গল্প! কবীর তখন বিবাহিত। স্ত্রী নৃত্যশিল্পী প্রতিমা বেদীর সঙ্গে তাঁর ‘ওপেন ম্যারেজ’ সে সময়ে তুমুল চর্চায়। তার মধ্যেই কবীর প্রেমে পড়লেন ‘দিওয়ার’, ‘অমর আকবর অ্যান্থনি’, ‘নমক হালাল’-এর সুপারডুপার হিট নায়িকা পরভিন ববির। তাঁদের উথালপাথাল প্রেম শোরগোল ফেলেছিল গোটা বলিউডে। কিন্তু সম্পর্ক সুকের হয়নি। সদ্য এক সাক্ষাৎকারে কবীর বেদি জানান, ''আমাদের সম্পর্কের মাঝে এসে দাঁড়াল ওর মানসিক অবসাদ। কাজের সূত্রেই ওর থেকে দূরে যেতে হয়েছিল। আমি তখন ইয়োরোপে। আমি হাজার চেষ্টা করেও ওর অবসাদে ডুবে যাওয়া আটকাতে পারিনি।''
advertisement
10/10
ড্যানির পর অভিনেতা কবীর বেদীর প্রেমে পড়েছিলেন পরভিন। তবে সেই প্রেমও টেকেনি। শোনা যায়, এরপর পরিচালক মহেশ ভাটের সঙ্গে সম্পর্কে জড়ান পরভিন বাবি। পরভিনের মৃত্যুর দিন পর্যন্ত এই প্রেম ঘিরে চর্চা চলেছিল।