TRENDING:

Bigg Boss: "ওরা বাঁচতে দিচ্ছে না!" ২ ঘণ্টার ভিডিওতে পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ‘বিগ বস’ প্রতিযোগীর

Last Updated:
Bigg Boss: ভিন জাতের তরুণীকে বিয়ে করায় পরিবারের বিরুদ্ধে মানসিক নিগ্রহের অভিযোগ তুলেছেন ‘বিগ বস ১৭’-এর প্রতিযোগী ও ইউটিউবার অনুরাগ দোভাল।
advertisement
1/6
"ওরা বাঁচতে দিচ্ছে না!" ২ ঘণ্টার ভিডিওতে পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ‘বিগ বস’ তারকার
দুই ঘণ্টারও বেশি সময়ের সেই ভিডিওতে অনুরাগ দাবি করেন, ভিন জাতের মেয়ে রিতিকা চৌহানকে বিয়ে করার সিদ্ধান্তের পর থেকেই পরিবারের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটে।
advertisement
2/6
তাঁর অভিযোগ, বিয়ের ছয় দিন আগে বাবা-মা স্পষ্ট জানিয়ে দেন যে এই বিয়ের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। এমনকি আত্মীয়দের সামনেও তাঁকে অপমান করা হয়েছে বলে দাবি করেন তিনি।
advertisement
3/6
অনুরাগ আরও অভিযোগ করেন, ভিন্ন জাতের হওয়ায় তাঁর স্ত্রীকে পরিবারের তরফে বাড়িতে ঢুকতেও দেওয়া হয়নি। এতে পারিবারিক অশান্তি চরমে ওঠে।
advertisement
4/6
ভিডিওতে তিনি নিজের জীবনের নানা কঠিন সময়ের কথাও বলেন, যেমন ১৪ বছর বয়সে ব্রেন টিউমারে আক্রান্ত হওয়া এবং পড়াশোনার খরচ চালাতে টিউশন করার অভিজ্ঞতা।
advertisement
5/6
ভিডিওর শেষাংশে অনুরাগ দাবি করেন, এই ভিডিওটি তাঁর শেষ ভ্লগ হতে পারে। তিনি বলেন, গত পাঁচ দিন কিছু খাননি এবং মানসিকভাবে ভীষণ ক্লান্ত।
advertisement
6/6
এমনকি নিজের সম্ভাব্য মৃত্যুর জন্য বাবা-মা, ভাই ও এক পরিচিত ব্যক্তিকে দায়ী করেও মন্তব্য করেন তিনি। এই ভিডিও প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bigg Boss: "ওরা বাঁচতে দিচ্ছে না!" ২ ঘণ্টার ভিডিওতে পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ‘বিগ বস’ প্রতিযোগীর
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল