Arijit Singh Live Anoushka Shankar: কলকাতায় অরিজিৎ সিং লাইভ, অনুষ্কা শঙ্করের সঙ্গে যুগলবন্দিতে অনন্য সন্ধ্যার সাক্ষী তিলোত্তমা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Arijit Singh Live with Anoushka Shankar: ৮ ফেব্রুয়ারি, রবিবার কলকাতায় শো করলেন অনুষ্কা শঙ্কর৷ আর তাঁরই সঙ্গে প্লেব্যাক সঙ্গীত থেকে অবসরের পর প্রথমবার কলকাতায় শো করলেন অরিজিৎ সিং।
advertisement
1/7

৮ ফেব্রুয়ারি, রবিবার কলকাতায় শো করলেন অনুষ্কা শঙ্কর৷ আর তাঁরই সঙ্গে প্লেব্যাক সঙ্গীত থেকে অবসরের পর প্রথমবার কলকাতায় শো করলেন অরিজিৎ সিং।
advertisement
2/7
কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবি শঙ্করের কন্যার সঙ্গীতজীবনের তিন দশক পূর্তি, সেই উপলক্ষ্যে এই ‘ইন্ডিয়া টুর’। তিনি শেষবার কলকাতায় শো করেছিলেন ২০১৪ সালে, ডোভার লেন৷
advertisement
3/7
প্রায় ১২ বছর পর আন্তর্জাতিক সেতার শিল্পী অনুষ্কার এই শো ঘিরে উচ্ছ্বাস ধরা পড়েছে৷
advertisement
4/7
আর এই শোয়ে অনুষ্কার সঙ্গে সঙ্গত করলেন অরিজিৎ সিং৷ কিছুদিন আগেই তিনি ঘোষণা করেছেন যে আর প্লেব্যাক করবেন না৷ তারপর কলকাতায় রবিবার শো করলেন
advertisement
5/7
টটেনহ্যামে অরিজিৎ সিংয়ের অনুষ্ঠানে ২০-২৫ মিনিটের একটি স্লটে অনুষ্কা বাজিয়েছিলেন। ফলে অনুষ্কার অনুষ্ঠানে অরিজিৎ-এর উপস্থিত হতে পারেন, মনে করছিলেন অনেকে৷ আর সেই জল্পনাই সত্যি হল।
advertisement
6/7
অনুষ্কা শঙ্করের ‘ইন্ডিয়া টুর’-এ ৩০ জানুয়ারি হায়দরাবাদে প্রথম অনুষ্ঠানের পর অনুষ্কা শো করেছেন বেঙ্গালুরু, মুম্বই, পুণে ও দিল্লিতে। এবার তিনি কলকাতায়৷
advertisement
7/7
অনুষ্কা শঙ্করের শো নিয়ে আগ্রহ রয়েছে সঙ্গীতপ্রেমীদের৷ পাশাপাশি তাঁর সঙ্গে অরিজিৎ সিং-এর যুগলবন্দিতে এদিন অসাধারণ এক সন্ধের সাক্ষী থাকল কলকাতা।