TRENDING:

Arijit Singh: প্লে ব্যাক ছাড়ার পর আবার 'নতুন বার্তা' গায়কের! শ্রোতাদের যা বললেন অরিজিৎ সিং, পড়ুন

Last Updated:
এই ঘটনার পর মঞ্চে পারফর্মও করেছেন, তবে একেবারে ভিন্ন আঙ্গিকে। এবার এই নতুন ঘোষণা। এতে স্বাভাবিক ভাবেই তাঁর শ্রোতারা অসম্ভব খুশি।
advertisement
1/7
প্লে ব্যাক ছাড়ার পর আবার 'নতুন বার্তা' গায়কের! শ্রোতাদের যা বললেন অরিজিৎ সিং,পড়ুন
প্লে ব্যাক ছেড়ে দেবেন ঘোষণা করেছিলেন গায়ক অরিজিৎ সিং ।তাকে নিয়ে অনেক জল ঘোলা হয়। বাড়িতে এসে গান রেকর্ডিং করে গিয়েছেন আমির খান। এবার ভক্ত ও শ্রোতাদের জন্য নতুন বার্তা দিলেন গায়ক অরিজিৎ ।আর যা বললেন তাতে খুশি এখন সকলেই।
advertisement
2/7
সেই জানুয়ারি ২৭-এর পর এবার প্রিয় শ্রোতাদের জন্য এই প্রথম ফের নেট-মাধ্যমে বার্তা দিলেন অরিজিৎ। যা পড়ে রীতিমতো খুশিতে ডগমগ অনেকেই। সিনেমায় অরিজিতের গান শোনা শেষ হচ্ছে না। এমনই বার্তা দিয়েছেন সঙ্গীত-তারকা। নতুন একটি বার্তায় অরিজিৎ দিয়েছেন খুশির খবর।
advertisement
3/7
লিখেছেন, "এই বার্তাটি কেবল আমার শ্রোতাদের জন্য। যদি আপনি আমার শ্রোতা না হন তবে দয়া করে এই বার্তা পড়বেন না এবং সোয়াইপ করবেন না, এটি একটি বিনীত অনুরোধ।''
advertisement
4/7
এরপর অরিজিৎ লেখেন, ''আমি কেবল আপনাদের সবাইকে বলতে চাই যে আমি আপনাদের ভালোবাসি। এই নিষ্ঠুর পৃথিবীতে আপনাদের ভালবাসার জন্য অনেক ধন্যবাদ।" তিনি জানিয়েছেন, নতুন প্লেব্যাক অ্যাসাইনমেন্ট নেওয়া বন্ধ করে দিলেও এখনও যথেষ্ট সংখ্যক গানের কাজ শেষ করা বাকি রয়েছে।
advertisement
5/7
অরিজিতের বক্তব্য, "যদিও আমি নতুন অ্যাসাইনমেন্ট নেওয়া বন্ধ করে দিয়েছি, তবুও বাকি থাকা গানের তালিকা কম নয়। আমাকে অনেক গান শেষ করতে হবে। লোকেদের বেশি ব্যাখ্যা করতে যাবেন না, কতবার করবেন? অনেক অসমাপ্ত গান আছে, সেগুলো শেষ না হওয়া পর্যন্ত নতুন গান মুক্তি পাবে। হয়তো এই পুরো বছর জুড়েই। হয়তো পরের বছরও গান বেরোবে। শান্ত থাকো। এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। তোমার শরীর থেকে স্পাইক প্রোটিন সরিয়ে ফেলো, ৫ কেজি কমিয়ে ফেলো, ভালবাসো, ধ্যান করো। জয় দেবী!"
advertisement
6/7
গত ২৭ জানুয়ারি অরিজিৎ লিখেছিলেন, "নমস্কার, সকলকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে এত বছর ধরে আমাকে এত ভালবাসা দেওয়ার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এখন থেকে আমি প্লেব্যাক শিল্পী হিসেবে কোনও নতুন দায়িত্ব গ্রহণ করব না। আমি এটি বন্ধ করছি। দুর্দান্ত যাত্রা ছিল।"
advertisement
7/7
এই ঘটনার পর মঞ্চে পারফর্মও করেছেন, তবে একেবারে ভিন্ন আঙ্গিকে। এবার এই নতুন ঘোষণা। এতে স্বাভাবিক ভাবেই তাঁর শ্রোতারা অসম্ভব খুশি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Arijit Singh: প্লে ব্যাক ছাড়ার পর আবার 'নতুন বার্তা' গায়কের! শ্রোতাদের যা বললেন অরিজিৎ সিং, পড়ুন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল