Arijit Singh Ruprekha Banerjee: "আমি অরিজিৎ-এর প্রথম বউ নই, ফেক নিউজ বন্ধ হোক", ফেসবুকে আর্জি রূপরেখার
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
অরিজিৎ-এর বন্ধু এবং একসময়ের সতীর্থ রূপরেখা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে আরও একটি বিষয় উল্লেখ করলেন অরিজিৎ-কে নিয়ে৷ বলা যেতে পারে একটি আর্জি তিনি রাখলেন সকলের কাছে৷
advertisement
1/7

Arijit Singh First Wife: এই মুহূর্তে ঘটনা বহুল অরিজিৎ সিং-এর জীবন৷ বলিউডে প্লেব্যাক ছাড়ছেন বলে পোস্ট করেন তিনি৷ তারপর থেকে তাঁকে নিয়ে প্রচুর খবর হয়৷ কেন এমন সিদ্ধান্ত গায়কের? চর্চা চলছে এখনও৷ এরই মধ্যে অরিজিৎ সিং-এর বাড়ি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে এসেছেন সুপারস্টার আমির খান! তিনিই বা এই সময় কেন এসেছেন অরিজিতের বাড়ি, সেই উত্তরও মিলছে না৷
advertisement
2/7
এবার এই সময় অরিজিৎ-এর বন্ধু এবং একসময়ের সতীর্থ রূপরেখা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে আরও একটি বিষয় উল্লেখ করলেন অরিজিৎ-কে নিয়ে৷ বলা যেতে পারে একটি আর্জি তিনি রাখলেন সকলের কাছে৷
advertisement
3/7
কিছুদিন আগেও গায়িকা রূপরেখা অরিজিৎ-কে নিয়ে পোস্ট করেছিলেন৷ তিনি লিখেছিলেন, “কী বলব ভেবে পারছি না! প্লেব্যাকের ভুরি ভুরি ব্যাস্ততা থেকে আপাতত বিরাম। একটু জিরিয়ে নে। আবার তো উঠে-পড়ে লাগতে হবে নতুন ইন্ডিপেনডেন্ট মিউজিক তৈরিতে। আমরা কতক্ষণ আর তোর নতুন গান না শুনে থাকতে পারব বল? আমিও তো তোর অগণিত ভক্তর মধ্যে একজন ভক্ত। ভালো থাকিস ভাই।”
advertisement
4/7
গানের রিয়ালিটি শো ‘ফেম গুরুকুল’-এ একে-অপরের প্রতিদ্বন্দ্বিতা করেন তাঁরা৷ সেই শো থেকে তাঁদের বন্ধুত্ব গাঢ় হয়। এমনকী বছরখানেক বাদে অরিজিৎ-রূপরেখার সম্পর্কের গুঞ্জনও রটে যায়। আজও অনেকে বিশ্বাস করেন যে, অরিজিৎ-রূপরেখা নাকি ২০১৩ সালে গোপনে বিয়ে করেছিলেন এবং মাত্র একবছরেই তাঁদের দাম্পত্যে ভাঙন ধরে!
advertisement
5/7
এবার এই ভ্রান্তি কাটাতে আসরে নামতে বাধ্য হলেন রূপরেখা৷ কারণ অরিজিৎ-এর ব্যক্তিগত জীবন নিয়ে যখনই চর্চা হয়, তখনই উঠে আসে তাঁর নাম৷ অরিজিৎ সিং-এর প্রথম স্ত্রী হিসেবে তাঁর নাম উঠে আসে অনেক খবরে৷ এতে বিরক্ত রূপরেখা৷ ফলে নিজের ফেসবুক পোস্টে তিনি জানিয়ে দিলেন যে, "আমি অরিজিৎ-এর প্রথম বউ নই, ফেক নিউজ বন্ধ হোক"৷
advertisement
6/7
উল্লেখ্য কিছুদিন আগে আরও একটি পোস্টে তিনি লেখেন, ফিরে আয় অরিজিৎ, আর পারা যাচ্ছে না৷ একটা ভাল খবর দে যে তুই আবার প্লেব্যাক করবি!
advertisement
7/7
অরিজিৎ সিং-এর স্ত্রীর নাম কোয়েল৷ এটি তাঁর দ্বিতীয় বিয়ে৷ এখন দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার গায়কের৷ আপাতত তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার দিকে নজর রয়েছে সকলের৷