Aindrila Sharma Sister Aishwarya Sharma: বোন নেই, তাঁর প্রেমিককে আপন করেছে শর্মা পরিবার, ঐন্দ্রিলার দিদির এনগেজমেন্টে উপস্থিত সব্যসাচী
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ছোট মেয়ে নেই৷ ঐন্দ্রিলার মাও ক্যানসার আক্রান্ত৷ কঠিন সময়ের মধ্যেই কিছুটা আনন্দ শর্মা পরিবারে৷ বড় মেয়ে ঐশ্বর্যের বিয়ে৷ হল আংটি বদল ও রেজিস্ট্রি৷ গোটা অনুষ্ঠানে যেন উপস্থিত ছিলেন ঐন্দ্রিলা৷ তাঁর ছবি জ্বলজ্বল করছিল৷ সব কিছুর মাঝেই শর্মা পরিবার এই গভীর ক্ষত বয়ে চলছে৷
advertisement
1/8

২০২২-এ ক্যানসারের সঙ্গে লড়াইতে হেরে গিয়েছিলেন ঐন্দ্রিলা শর্মা৷ মৃত্যু হয় অভিনেত্রীর৷ তবে তাঁর প্রেমিককে আপনা করে নিয়েছে শর্মা পরিবার৷ ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ঐন্দ্রিলার দিদির এনগেজমেন্টে উপস্থিত ছিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী৷
advertisement
2/8
পরিবারের সকলের সঙ্গে ছবি তোলেন তিনি৷ কাটিয়েছেন অনেকটা সময়৷ পৌষ্য কুকুরের সঙ্গেও দেখা গিয়েছে সব্যসাচীকে৷
advertisement
3/8
ছোট মেয়ে নেই৷ ঐন্দ্রিলার মাও ক্যানসার আক্রান্ত৷ কঠিন সময়ের মধ্যেই কিছুটা আনন্দ শর্মা পরিবারে৷ বড় মেয়ে ঐশ্বর্যের বিয়ে৷ হল আংটি বদল ও রেজিস্ট্রি৷ গোটা অনুষ্ঠানে যেন উপস্থিত ছিলেন ঐন্দ্রিলা৷ তাঁর ছবি জ্বলজ্বল করছিল৷ সব কিছুর মাঝেই শর্মা পরিবার এই গভীর ক্ষত বয়ে চলছে৷
advertisement
4/8
ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য পেশায় চিকিৎসক৷ তাঁর হবু স্বামী একজন সার্জেন৷ নাম দিব্যজিৎ দত্ত৷ ডাক্তারি পেশার পাশাপাশি মডেলিং ও করেন ঐশ্বর্য। জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি বোনের অভাব অনুভব করেন, বারবার জানিয়েছেন ঐশ্বর্য৷ ফলে নিজের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় যে বোনের ছবি আগলে থাকবেন দিদি, সেটাই স্বাভাবিক৷
advertisement
5/8
শর্মা পরিবারের দুই মেয়ে ছিল৷ সুখের সংসার৷ এক মেয়ে জনপ্রিয় অভিনেত্রী৷ অন্যজন ডাক্তার৷ কিন্তু ভাগ্যে যেন সেই সুখ সইল না৷ ক্যানসার কেড়ে নিল এক মেয়েকে৷
advertisement
6/8
অন্যদিকে সব্যসাচীর সঙ্গে ঐন্দ্রিলার সম্পর্কের কথা সকেলর জানা৷ ২০২৩-এ তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল৷ তার আগেই শেষ হয়েছিল তাঁদের স্বপ্ন৷
advertisement
7/8
তবে শর্মা পরিবারের সদস্য হয়ে গিয়েছিলেন সব্যসাচী৷ এখনও এই পরিবারের সঙ্গে তাঁদের নিবিড় যোগ৷
advertisement
8/8
ঐন্দ্রিলার দিদির বিয়েতে তিনি আসতেই সবার নজর তাঁর উপরে৷ জীবনের অনেক যন্ত্রণা কাটিয়ে এখন স্বাভাবিক গতিতে চলতে চাইছে শর্মা পরিবার ও সব্যসাচীও৷ ঐশ্বর্যর আগামী দিন খুব ভাল কাটুক, সেই শুভেচ্ছা রইল৷