'আদর আর ভালবাসায় ভরা এক মাস...', সন্তানের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি, দেখে মুগ্ধ হবেন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
এদিন ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। নবজাতকের পায়ের ছবি পোস্ট করে লিখেছেন 'আদর আর ভালোবাসায় ভরা এক মাস...'
advertisement
1/6

মা হওয়ার এক মাস পূর্ণ হল সঙ্গীতশিল্পী অদিতি মুন্সির। জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সি মা হয়েছেন সম্প্রতি। গত মাসের এক রবিবারের সকালে অদিতির সংসারে এসেছে খুশির হাওয়া। কোল আলো করে এসেছে পুত্র সন্তান।
advertisement
2/6
১১ জানুয়ারি, সকাল ১০টা নাগাদ এক বেসরকারি হাসপাতালে ছেলের জন্ম দিয়েছেন অদিতি। তারই এক মাস হল আজ। এদিন ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। নবজাতকের পায়ের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছেন 'আদর আর ভালোবাসায় ভরা এক মাস...'। সেই ছবির নীচে শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগীরা। মা এবং নবজাতক দু’জনেই সুস্থ আছেন। পরিবার সূত্রে এমনই খবর৷
advertisement
3/6
২০১৮ সালে তৃণমূলের যুবনেতা দেবরাজ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন অদিতি মুন্সি। স্বামী দেবরাজের হাত ধরেই অদিতির রাজনৈতিক জগতের পা রাখেন তিনি।
advertisement
4/6
অদিতির শুরু রিয়ালিটি শো'র মঞ্চ থেকেই। তাঁর ভক্তিমূলক গান ও মিষ্টি হাসির ভক্ত কম নয়। রিয়ালিটি শোয়ের মঞ্চ হোক বা কোনও অনুষ্ঠান, মূলত কীর্তন জনপ্রিয়তা পায় অদিতির সুরের জাদুতে৷ তাঁর গান শুনে মুগ্ধ হন আট থেকে আশি।
advertisement
5/6
তবে এবার জীবনে নতুন মানুষ এসেছে। দায়িত্ব বেড়েছে। সঙ্গীতজীবন, রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র সামলানোর পাশাপাশি এবার তিনি মা।
advertisement
6/6
যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে অদিতি এবং দেবরাজের হাতের মধ্যে রয়েছে শিশুর ছোট্ট পা। অন্য একটি ছবিতে রয়েছে শুধুই অদিতির হাত এবং যার ওপরে রয়েছে ছেলের পা। এখনই সন্তানের মুখ প্রকাশ্যে আনেননি অদিতি মুন্সি।