TRENDING:

Actress Brain Tumour: ভ্যালেন্টাইনস ডে কাটল হাসপাতালে, অভিনেত্রী তানিয়ার ব্রেন টিউমার অপরেশন, ২৪ ঘণ্টা খুব চাপের

Last Updated:
জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার অপরেশন হয়েছে৷ আপাতত তিনি কেবিনে৷ চিকিৎসকরা জানিয়েছেন আগামী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ
advertisement
1/7
ভ্যালেন্টাইনস ডে কাটল হাসপাতালে, অভিনেত্রী তানিয়ার ব্রেন টিউমার অপরেশন, ২৪ঘণ্টা খুব চাপের
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মাথায় টিউমার ধরা পড়ে এবং ঢাকায় অস্ত্রোপচার হয়৷ চিকিৎসকদের পরামর্শে গত রবিবার অস্ত্রোপচার হয়৷ দীর্ঘ চার ঘণ্টা ধরে চলে অপরেশন। সোমবার সকালে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়৷ আপাতত তিনি ভাল রয়েছেন৷
advertisement
2/7
পরিচালক সকাল আহমেদ জানান, যে তানিয়া বৃষ্টির সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ চার ঘণ্টার অপারেশনের পর টিউমার অপসারণ করা হয়েছে। তবে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, অস্ত্রোপচারের পরবর্তী সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তিনি আরও জানিয়েছেন যে আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে এবং পোস্ট-অপারেটিভ কিছু জটিলতা থাকার সম্ভাবনা থাকায় তাঁকে এখনই পুরোপুরি বিপদমুক্ত বলা যাচ্ছে না।
advertisement
3/7
পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, হাসপাতালে অযথা ভিড় না করতে এবং অতিরিক্ত ফোনকল দিয়ে বিব্রত না করতে। এমন সংবেদনশীল সময়ে মানসিক স্থিতি ও পূর্ণ বিশ্রামই সবচেয়ে জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সবাইকে প্রার্থনা করার আহ্বানও জানানো হয়েছে।
advertisement
4/7
তানিয়া বৃষ্টির এই দুঃসময়ে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা একাত্মতার বার্তা জানাচ্ছেন। কেউ তাঁর সঙ্গে কাজের স্মৃতি ভাগ করে নিচ্ছেন, কেউ শেয়ার করছেন পুরোনো হাসিমুখের ছবি। প্রায় প্রতিটি বার্তায় একটাই প্রার্থনা- দ্রুত সুস্থ হয়ে উঠুন তানিয়া।
advertisement
5/7
পরিচালক সকাল আহমেদ জানান, বেশ কিছুদিন ধরে তানিয়া তীব্র মাথাব্যথা, জ্বর-ঠান্ডা ও শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব দেননি। কয়েক দিন আগে অবস্থার অবনতি হলে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার পরীক্ষা-নিরীক্ষায় ব্রেন টিউমার ধরা পড়ে। পরে ঢাকার আরেকটি হাসপাতালে পুনরায় পরীক্ষা করানো হলে একই ফলাফল আসে। এরপর সেখানেই অস্ত্রোপচার সম্পন্ন হয়।
advertisement
6/7
গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ব্রেইন টিউমার অপারেশনের জন্য বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তানিয়া বৃষ্টি। সেদিন নিজের ফেসবুক পোস্টে অসুস্থতার খবর জানান তিনি। পোস্টে দেখা যায়, হাসপাতালের বিছানায় ফুলের তোড়া দিয়ে মুখ-মাথা ঢেকে বসে আছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছিলেন, ভালবাসা দিবসে পরিবারের কাছ থেকে ফুল পেয়েছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে জানান, ১৫ ফেব্রুয়ারি তার মাথায় অস্ত্রোপচার হবে।
advertisement
7/7
ছোটপর্দায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন তানিয়া বৃষ্টি। ২০১৫ সালে ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। পরে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘গোয়েন্দাগিরি’ সিনেমায় অভিনয় করেন। এরপর দীর্ঘ বিরতির পর পরিচালক রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমার মাধ্যমে আবারও বড়পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Actress Brain Tumour: ভ্যালেন্টাইনস ডে কাটল হাসপাতালে, অভিনেত্রী তানিয়ার ব্রেন টিউমার অপরেশন, ২৪ ঘণ্টা খুব চাপের
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল