Subhashree Ganguly Father's Reaction: "আমার নাতি বড্ড ভীতু", চিন্তায় শুভশ্রীর বাবা! ফোনে কী কথা হল? বোমাবর্ষণের মাঝে দুবাইয়ে ছেলেকে নিয়ে আটকে শুভশ্রী
- Reported by:Sayani Sarkar
- Published by:Pooja Basu
Last Updated:
East Bardhaman News: আগামী ৫ তারিখ দেশে ফেরার টিকিট থাকলেও বর্তমান পরিস্থিতিতে এতদিন সেখানে থাকা সম্ভব হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, আমার নাতি একটু ভীতু প্রকৃতির তাই চুপচাপ হয়ে গেছে এই সব দেখে। রাত্রে বেলায় আবার ফোন করে কথা বলার চেষ্টা করব।
advertisement
1/8

পূর্ব বর্ধমান: মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি,ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। এরই মধ্যে ছেলেকে নিয়ে দুবাই-এ আটকে টলিউড অভিনেত্রী। ( সায়নী সরকার)
advertisement
2/8
শুটিংয়ের ব্যস্ততা সরিয়ে ছেলের স্কুলের ছুটিতে একটু শান্তির খোঁজে দুবাই গিয়েছেন অভিনেতা। সঙ্গে রয়েছেন কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবী। অসুস্থতার কারণে মেয়ে ইয়ালিনিকে নিয়ে যেতে পারেননি তিনি।
advertisement
3/8
কিন্তু সেই শান্তির সফর যে এমন দুঃস্বপ্নে পরিণত হবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। গতকালকে পৌঁছালে কিছুক্ষণ পরে এই পরিস্থিতি শুরু হয়েছে বলে জানিয়েছে অভিনেত্রীর বাবা।
advertisement
4/8
ইরান-ইজরায়েল সংঘাত ঘিরে আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের একাধিক এলাকায় ইরানের হামলার জেরে বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতিতেই দুবাইয়ে বেড়াতে গিয়ে ছেলে ইউহানকে নিয়ে আটকে পড়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
advertisement
5/8
আর এই পরিস্থিতিতে বর্ধমানে দুশ্চিন্তায় রয়েছেন তার গোটা পরিবার।বর্ধমানের বাড়িতে থাকা অভিনেত্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রবিবার দুপুরে শেষবার ফোনে কথা হয়েছে শুভশ্রীর। ফোনে তিনি জানিয়েছেন, তিনি ও ইউহান ভাল আছেন এবং চিন্তার কোনও কারণ নেই।
advertisement
6/8
তবে যে হোটেলে তাঁরা রয়েছেন তার আশপাশে বোমাবর্ষণের ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এয়ারপোর্ট বন্ধ করে দিয়েছে। নিরাপত্তার কারণে অন্যত্র সরে যাওয়ার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন তিনি।
advertisement
7/8
আগামী ৫ তারিখ দেশে ফেরার টিকিট থাকলেও বর্তমান পরিস্থিতিতে এতদিন সেখানে থাকা সম্ভব হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, আমার নাতি একটু ভীতু প্রকৃতির তাই চুপচাপ হয়ে গেছে এই সব দেখে। রাত্রে বেলায় আবার ফোন করে কথা বলার চেষ্টা করব।
advertisement
8/8
অন্যদিকে, এখনও ফেরার সময় আপডেট নেই। এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন দেবপ্রসাদবাবু। তবে তাঁর জামাই রাজ চক্রবর্তীর সঙ্গে প্রশাসনের যোগাযোগ হতে পারে বলে আশাবাদী তিনি।