TRENDING:

Yash-Nusrat Holi: হোলি হ্যায়! নুসরতের মুখে রং লাগাতেই রেগে গেলেন অভিনেত্রী, জড়িয়ে ধরে স্বামী যশ বললেন...'রং বরসে'!

Last Updated:
বরাবরই দোল খেলতে ভালোবাসেন টলিউডের পাওয়ার কপল যশ-নুসরত। এবারও দুজনে আবিরের রঙে রঙিন। ছেলে ঈশান একটু অসুস্থ তাই বাবা মার সঙ্গে হোলির পার্টিতে তাকে সামিল হয়নি সে।
advertisement
1/6
নুসরতের মুখে রং লাগাতেই রেগে গেলেন অভিনেত্রী, জড়িয়ে ধরে স্বামী যশ বললেন...'রং বরসে'!
হোলি বলে কথা, সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, সকলেই আজ আনন্দে আত্মহারা৷ রং খেলা থেকে নাচ-গান-পার্টি, গোটা দিন এভাবেই প্ল্যান থাকে অনেকের৷ বাড়তি নজর তো অবশ্যই থাকে তারকাদের উপর৷ এবারও চুটিয়ে রং খেললেন অভিনেতা যশ ও তাঁর স্ত্রী অভিনেত্রী নুসরত৷
advertisement
2/6
আনন্দের এই উৎসব পালিত হয় গোটা দেশ জুড়ে৷ আজকের দিনে একেবার অন্য মেজাজে ধরা দেন টলিউড থেকে বলিউডের শিল্পীরা৷ যশ-নুসরতও এই আনন্দে সামিল৷
advertisement
3/6
যশ নুসত হোলি: বরাবরই দোল খেলতে ভালোবাসেন টলিউডের পাওয়ার কপল যশ-নুসরত। এবারও দুজনে আবিরের রঙে রঙিন। ছেলে ঈশান একটু অসুস্থ তাই বাবা মার সঙ্গে হোলির পার্টিতে তাকে সামিল হয়নি সে। ছেলেকে শুটিংয়ের অজুহাত দিয়ে রঙের উৎসবে মেতে উঠলেন যশ ও নুসরত।
advertisement
4/6
সোশ্যাল মিডিয়ায় তাঁদের হোলি খেলার ভিডিও ভাইরাল৷ সেখানে দেখা যাচ্ছে, বেশ খানিকটা আবির নিয়ে নুসরতকে রঙিন করে দিচ্ছেন যশ। প্রথমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্বামীর হাতে ধরা দিয়ে দেন অভিনেত্রী। এদিকে সুযোগ পেয়ে স্ত্রীকে রঙ লাগিয়ে একেবারে ভূত করে দেন যশ। আবার রঙ লাগাতে গিয়ে মাঝে আবার নুসরতের চশমা খুলে যায়। রাগ দেখিয়ে স্বামীকে আলতো মারতে যান নুসরত। এরপরেই আবার একে অপরকে জড়িয়ে ধরেন তাঁরা।
advertisement
5/6
নুসরত ভিন ধর্মী, তবে তিনি সব ধর্মের উৎসবে সমানভাবে অংশ নেন৷ দুর্গাপুজোয় মায়ের আরাধনা হোক অথবা স্বামীর সঙ্গে চুটিয়ে দোল, সবকিছুই আনন্দ সহকারেই গ্রহণ করেন তিনি।
advertisement
6/6
নুসরত মানেই যেন বিতর্ক৷ প্রথমবার বিয়ের পর শিরোনামে উঠে আসেন তিনি৷ সে বিয়ে থেকে বেরিয়ে এসে দ্বিতীয়বার বিয়ে করেন নুসরত৷ আর এই বিতর্কের মাঝেই জন্ম দেন সন্তান৷ কে এই সন্তানের বাবা, তা নিয়ে ওঠে প্রশ্ন৷ তবে তিনি পরে স্পষ্ট জানিয়ে দেন যে যশই তাঁর সন্তানের বাবা৷ আপাতত স্বামী ও সন্তান নিয়ে সুখে সংসার করছেন অভিনেত্রী৷ চুটিয়ে করছেন তাঁর কাজও৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Yash-Nusrat Holi: হোলি হ্যায়! নুসরতের মুখে রং লাগাতেই রেগে গেলেন অভিনেত্রী, জড়িয়ে ধরে স্বামী যশ বললেন...'রং বরসে'!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল