Ranojoy Shyamoupti Wedding: একেবারে অন্যরকম শাড়ি, গয়না, সাজ! প্রেম দিবসে সাত পাকে বাঁধা পড়লেন রণজয়-শ্যামৌপ্তি, দেখুন বিয়ের ছবি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Ranojoy Shyamoupti Wedding: বিয়ের ভারী কাজের বেনারসি এবং হেভি মেকআপ লুক নয়, একেবারে অন্য ধরনের একটি শাড়ি পরেছেন শ্যামৌপ্তি। খুব অল্প সাজ, গয়নায় কনে রূপে অনন্যা অভিনেত্রী।
advertisement
1/6

*প্রেম দিবসে সাত পাকে বাঁধা পড়লেন টলিউডের বহুল চর্চিত জুটি রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি। একেবারে ছিমছাম সাবেকি সাজে ধরা দিলেন নববধূ, সাদা পোশাকে বরবেশে রণজয়ের লুক সকলের নজর কেড়েছে। ছবিঃ অভিনেতা, অভিনেত্রীর ফেসবুক পেজ।
advertisement
2/6
*শ্যামৌপ্তির বিয়ের দিনের সাজ কেমন হবে, তা নিয়ে একাধিকবার কথা বলেছেন তিনি। বরাবরই হালকা সাবেকি সাজেই বিশেষ দিনে সাজতে চেয়েছিলেন অভিনেত্রী। এদিন সেরকমই সেজেছেন সুন্দরী নায়িকা। ছবিঃ অভিনেতা, অভিনেত্রীর ফেসবুক পেজ।
advertisement
3/6
*বিয়ের ভারী কাজের বেনারসি এবং হেভি মেকআপ লুক নয়, একেবারে অন্য ধরনের একটি শাড়ি পরেছেন শ্যামৌপ্তি। খুব অল্প সাজ, গয়নায় কনে রূপে অনন্যা অভিনেত্রী। ছবিঃ অভিনেতা, অভিনেত্রীর ফেসবুক পেজ।
advertisement
4/6
*এদিন সকালে গায়ে হলুদের সাজেও ছিল অভিনবত্ব। হলুদ রঙয়ের হ্যান্ডলুম শাড়ি পরেছিলেন অভিনেত্রী, ব্লাউজে মিরর ওয়ার্ক, পরেছিলেন ছিমছাম সোনার গয়না। হবু বউয়ের সঙ্গে মিলিয়েই পোশাক পরেছিলেন রণজয়। সাদা-হলুদের পাঞ্জাবি সঙ্গে হলুদ রঙয়ের ওড়নায় রনজয়কে মানিয়েছিল বেশ। ছবিঃ অভিনেতা, অভিনেত্রীর ফেসবুক পেজ।
advertisement
5/6
*ধারাবাহিক করার সময়ে শুটিং ফ্লোর থেকেই দু'জনের সম্পর্ক শুরু। তবে প্রথমে এনিয়ে কেউ কিছু বলতে না চাইলেও, পরে রণজয়-শ্যামৌপ্তির প্রেম সামনে আসে। 'গুড্ডি' ধারাবাহিকে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন রণজয়-শ্যামৌপ্তি। ছবিঃ অভিনেতা, অভিনেত্রীর ফেসবুক পেজ।
advertisement
6/6
*বিয়ের ডেট প্রকাশ্যে আসার পর টলিউডের বন্ধু-সহকর্মীদের কাছে আইবুড়ো ভাত খাওয়ার ছবিও শেয়ার করেছেন তাঁরা। করেছেন প্রিওয়েডিং শ্যুট। ছবিঃ অভিনেতা, অভিনেত্রীর ফেসবুক পেজ।