TRENDING:

Aamir Khan-Arijit Singh: আমিরের জেদের কাছে হারলেন অরিজিৎ সিং? জিয়াগঞ্জের বাড়িতে থেকে গায়ককে দিয়ে প্লেব্যাক করিয়ে গেলেন মিস্টার পারফেকশানিস্ট

Last Updated:
কলকাতায় পৌঁছে গোপনে জিয়াগঞ্জ পৌঁছন আমির৷ পাপরাৎজিদের এড়িয়ে যেতে চাইছিলেন তিনি৷ তবে অরিজিৎ-এর বাড়ির সামনে গিয়ে ক্যামেরাম্যানদের দেখে হাত নাড়ান ৷তারপর থেকে অরিজিৎ-এর বাড়িতে-আমিরের বিভিন্ন ছবি ভাইরাল হয়৷
advertisement
1/6
জিয়াগঞ্জের বাড়িতে থেকে অরিজিৎকে দিয়ে প্লেব্যাক করিয়ে গেলেন মিস্টার পারফেকশানিস্ট
অবশেষে অরিজিৎ সিংহের নিজের শহর মুর্শিদাবাদে আমির খানের সফরের রহস্য ফাঁস হল। আমির খান প্রোডাকশনের আগামী ছবি 'এক দিন' এর জন্য গান গাইছেন অরিজিৎ সিং।
advertisement
2/6
আমির খান প্রযোজিত ও জুনাইদ খান-সাই পল্লবী অভিনীত ‘এক দিন’ ছবিতে অরিজিৎ সিং প্লেব্যাক করেছেন। প্লেব্যাক থেকে অবসরের কথা ঘোষণা করার পরও আমির খানের অনুরোধে অরিজিৎ এই গানগুলো গাইতে রাজি হন। এক দিন ছবির পরিচালক সুনীল পাণ্ডে৷
advertisement
3/6
আমির খান সম্প্রতি অরিজিতের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে ৪ দিন সময় কাটান, যাকে তিনি 'ম্যাজিক্যাল' বলে উল্লেখ করেছেন। সেখানে গিয়ে অরিজিৎ-র বাড়ি এবং পরিবারের সঙ্গেও ৩-৪ দিন থাকেন আমির৷ বাড়ির ছাদে ঘুড়িও ওড়ান তিনি৷
advertisement
4/6
পান খেতে ভালবাসেন অরিজিত৷ তাই তাঁর জন্য অনেক পান নিয়ে পৌঁছন আমির৷ দুই তাবড় তারকা একসঙ্গে গানের চর্চা করেন৷ এমনকী আমিরকে নাকি নিজের স্টুডিওতে গানও গাইয়েছেন অরিজিৎ সিং৷ যার জন্য অরিজিৎ-এর কাছে কৃতজ্ঞ অভিনেতা৷
advertisement
5/6
আমির খানের প্রোডাকশনের তরফ থেকে ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করা হয়৷ সেখানেই জানানো হয় আমিরের আসার আসল কারণ৷
advertisement
6/6
কলকাতায় পৌঁছে গোপনে জিয়াগঞ্জ পৌঁছন আমির৷ পাপরাৎজিদের এড়িয়ে যেতে চাইছেন তিনি৷ তবে অরিজিৎ-এর বাড়ির সামনে গিয়ে ক্যামেরাম্যানদের দেখে হাত নাড়ান তিনি৷তারপর থেকে অরিজিৎ-আমিরের সঙ্গে বিভিন্ন ছবি ভাইরাল হয়৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Aamir Khan-Arijit Singh: আমিরের জেদের কাছে হারলেন অরিজিৎ সিং? জিয়াগঞ্জের বাড়িতে থেকে গায়ককে দিয়ে প্লেব্যাক করিয়ে গেলেন মিস্টার পারফেকশানিস্ট
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল