West Bengal Assembly Election 2026: দোল কাটলেই বাংলায় ভোটের দামামা, কবে থেকে বিধানসভা নির্বাচন? কমিশন সূত্রে এল বড় আপডেট
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
West Bengal Assembly Election 2026: রাজ্যে কবে ভোট ঘোষণা? নির্বাচন কমিশন সূত্রে মিলল আভাস। অপেক্ষা দোল কাটার...
advertisement
1/6

হোলির পরের সপ্তাহেই বাংলায় কমিশনের প্রতিনিধি দল। এসআইআর শেষ হওয়া এবং প্রাক নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই কেরল এবং বাংলা বাদে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ঘুরে এসেছে কমিশনের ফুল বেঞ্চ।
advertisement
2/6
আগামী ৬-৭ মার্চে কেরলে যাচ্ছে কমিশনের ফুল বেঞ্চ। কমিশন সূত্রে খবর, সেখান থেকে ফিরেই বাংলায় আসবে কমিশনের ফুল বেঞ্চ।
advertisement
3/6
বাংলা থেকে ঘুরে গিয়েই একটি বৈঠকের পর ঘোষণা করা হতে পারে নির্বাচন।
advertisement
4/6
সে ক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহের শেষে অথবা তৃতীয় সপ্তাহের গোড়ায় নির্বাচন ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন কমিশনের শীর্ষ কর্তারা।
advertisement
5/6
সূত্রের খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল সাংবাদিকদের আভাস দিয়েছেন মার্চের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হতে পারে।
advertisement
6/6
এ বার রাজ্যের বিধানসভা ভোট কত দফায় হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। তা নিয়ে এখনও নির্বাচন কমিশন সূত্রে কোনও খবর মেলেনি।