মোদির মেগা র্যালি ব্রিগেডে...! শহর জুড়ে কোন কোন রাস্তা বন্ধ? কোথায় নো-পার্কিং? কতক্ষণ এড়াবেন কোন রুট? জেনে নিন লেটেস্ট আপডেট
- Reported by:Amit Sarkar
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Modi Mega Rally: জনসাধারণের নিরাপত্তা ও যানজট এড়াতে আজ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে আগেই জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে? দেখে নিন তালিকা।
advertisement
1/8

আজ ভোটমুখী বাংলায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারি প্রকল্পের ঘোষণার পাশাপাশি ব্রিগেডে বিজেপির মেগা জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। তাঁর সফরের আগে থেকেই নিরাপত্তার কড়াকড়ি শহর জুড়ে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই কলকাতার বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিশ।
advertisement
2/8
সমাবেশ ঘিরে কলকাতায় বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে আগাম জানিয়ে দিয়েছে কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ দিন বাইরে বের হলে শহরের কোন রাস্তাগুলি এড়িয়ে চলবেন দেখে নিন একনজরে:
advertisement
3/8
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের কারণে শনিবার কলকাতার ময়দান সংলগ্ন এবং পার্শ্ববর্তী রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা কলকাতা পুলিশের।
advertisement
4/8
বিজ্ঞপ্তি জারি করে শহরের বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত এলপিজি সিলিন্ডার, তেল, জরুরি পণ্য ছাড়া অন্য কোনও ভারী যান শহরে প্রবেশ করবে না।
advertisement
5/8
এসপ্ল্যানেড র‍্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, কুইনসওয়েতে নিয়ন্ত্রিত ভাবে চলবে যান। প্রয়োজন মতো নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেই নির্দেশ দেওয়া হবে।
advertisement
6/8
তেমন প্রয়োজন হলে ওই রাস্তা থেকে গাড়ি অন্য পথে ঘুরিয়ে দেওয়া হতে পারে। শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে কোনও ভারী যান চলাচল করবে না। শুধু এলপিজি সিলিন্ডার, তেল, সিএনজি, পেট্রোলিয়াম, অক্সিজেন, লুব্রিক্যান্ট, সবজি, ওষুধ, ফল, মাছ এবং দুধ বহনকারী ভারী যানের ক্ষেত্রে ছাড় থাকবে।
advertisement
7/8
এছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আশপাশে, এ জে সি বোস রোডের হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনসওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুরিনা এভিনিউ, লাভার্স লেন-সহ কলকাতার বেশ কয়েকটি রাস্তায় গাড়ি পার্ক করা যাবে না।
advertisement
8/8
ভিভিআইপিরা যে রাস্তা ধরে যাতায়াত করবেন, যেখান দিয়ে মিছিল যাবে, সে সব রাস্তাতেও ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ট্রাম চলাচলও বন্ধ রাখা হতে পারে।