Dev (Deepak Adhikari) Money: কব্জির ঘড়ির দামই ১২ লক্ষ ৫৬ হাজার ৫৪৪ টাকা...! অভিনেতা-সাংসদ দেবের সম্পত্তির পরিমাণ কত জানেন? চমকে দেবে হলফনামার হিসেব
- Reported by:Ranjan Chanda
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Dev (Deepak Adhikari) Money : পাঁচ বছরে কত বাড়ল দেবের সম্পত্তি, জানুন বিস্তারিত
advertisement
1/10

পশ্চিম মেদিনীপুর:দেব, ওরফে দীপক অধিকারী। ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল থেকে নির্বাচিত দুবারের সাংসদ তিনি। সুপারস্টার অভিনেতা, যুব প্রজন্মের হার্টথ্রব, টলিউড খ্যাত নায়ক। ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিরণের প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেব।
advertisement
2/10
বৃহস্পতিবার মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দিলেন তিনি। তবে জানেন কি কেশপুরের এই ছেলের, কত সম্পত্তি রয়েছে? কত বাড়ি, কটা গাড়ি রয়েছে তাঁর? তবে একনজরে দেখে নিন দেবের সম্পত্তির পরিমাণ।
advertisement
3/10
দীপক অধিকারী বা দেব টলিউড জগতের এক বিখ্যাত মানুষ। তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের দুবারের সাংসদ। তাঁর মুখে সব সময় অহিংসার বাণী। পাঁচ বছর আগে দেবের সঞ্চয় এবং পাঁচ বছর পর তাঁর সঞ্চয়ই বা কত?
advertisement
4/10
দীপক অধিকারী বা দেব টলিউড জগতের এক বিখ্যাত মানুষ। তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের দুবারের সাংসদ। তাঁর মুখে সব সময় অহিংসার বাণী। পাঁচ বছর আগে দেবের সঞ্চয় এবং পাঁচ বছর পর তাঁর সঞ্চয়ই বা কত?
advertisement
5/10
নির্বাচনী হলফনামা অনুযায়ী জানা গিয়েছে, দেব ওরফে দীপক অধিকারীর বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ নেই। জানা গিয়েছে, প্রার্থীর হাতে রয়েছে ২৬ হাজার ৭৫৮ টাকা। যদিও ব্যাঙ্কে তাঁর টাকার পরিমান বেশ ভালই।
advertisement
6/10
বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁর অর্থের পরিমাণ ১০ কোটি ২০ লক্ষ ৬৬ হাজার ৩৭১ টাকা। দেবের নামে ফিক্সড ডিপোজিট রয়েছে ৯ কোটি টাকা। মিউচুয়াল ফান্ডে রয়েছে ২ কোটি ১৫ লক্ষ ১ হাজার ৭৬৫ টাকা। সাম অ্যাসিওর ইনভেস্টমেন্টে দেবের রয়েছে ১ কোটি ২২ লক্ষ টাকা। এছাড়াও লোন রয়েছে ১ কোটি ১৯ লক্ষ ৬৯ হাজার ৫০০ টাকা।
advertisement
7/10
এছাড়াও অভিনেতা দেবের রয়েছে একটি মার্সিডিজ বেঞ্জ গাড়িও। যার মূল্য ১ কোটি ১২ লক্ষ ৪০ হাজার টাকা। শুধু তাই নয় রয়েছে ৪৯ লক্ষ ১৮ হাজার ৫৮২ টাকার গয়নাও। এছাড়াও পছন্দের দামি ঘড়ি ব্যবহার করেন অভিনেতা। যার মূল্য ১২ লক্ষ ৫৬ হাজার ৫৪৪ টাকা। এছাড়াও সব মিলিয়ে সম্পত্তির মূল্য ১৭ কোটি ২২ লক্ষ ৩৫ হাজার ৬৯ টাকা।
advertisement
8/10
তবে অভিনেতা প্রার্থী দেবের নামে নেই কোনও চাষযোগ্য জমিজমা। তবে দেবের কলকাতায় রয়েছে একাধিক ফ্ল্যাট। কলকাতায় তাঁর বেশ কয়েকটি বাড়ির উল্লেখ রয়েছে হলফনামাতে। যার সর্বমোট বাজারমূল্য ১৯ কোটি ৯১ লক্ষ ১২ হাজার টাকা।
advertisement
9/10
এছাড়াও গাড়ির ঋণ রয়েছে ২৯ লক্ষ ৩১ হাজার ৪০৭ টাকা। গাড়ি ঋণ ছাড়াও তারকা সাংসদের সর্বমোট ঋণ রয়েছে ২ কোটি ৮৬ লক্ষ ৩ হাজার ৯০৭ টাকা। দুবারের পর তৃতীয়বার দেবের উপর ভরসা রেখেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল দল।
advertisement
10/10
যদিও এবারে দেবের বিপক্ষ প্রার্থী টলিউডের আরেক অভিনেতা-নেতা হিরণ। রাজনীতির পূর্বাভাস বলছে জোর টক্কর হবে হবে এবারের লোকসভা নির্বাচনের ঘাটাল লোকসভা কেন্দ্রে। কে জিতবে তা সময়ের অপেক্ষা।রঞ্জন চন্দ