TRENDING:

Government Job News: আপনি গ্র্যাজুয়েট বেকার? আইআইটিতে মাসে ২৮ হাজার বেতনে চাকরির সুবর্ণ সুযোগ রয়েছে, জানুন বিশদে

Last Updated:
Government Job News: আইআইটি খড়গপুরের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস-এ মূল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাতে হবে।। আবেদন জানানোর শেষ তারিখ ২৪ মার্চ ২০২৬। এখনই বিশদে জানুন...
advertisement
1/6
আপনি গ্র্যাজুয়েট বেকার? আইআইটিতে মাসে ২৮ হাজার বেতনে চাকরির সুবর্ণ সুযোগ রয়েছে, জানুন বিশদে
আপনি কি বেকার? গ্র্যাজুয়েশন করেছেন? চাকরি খুঁজছেন? এবার সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ। শুধুমাত্র গ্র্যাজুয়েশন করলেই আইআইটি খড়গপুরে রয়েছে চাকরির সুযোগ। মোটা অঙ্কের বেতনে চাকরি হাতছাড়া করবেন না। জেনে নিন বিস্তারিত।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
2/6
সেলস এবং মার্কেটিং-এ অভিজ্ঞতা থাকলে আইআইটি খড়গপুরে মোটা অঙ্কের বেতনে চাকরির সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যেই আইআইটি খড়গপুরের অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শীঘ্রই কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
3/6
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে আবেদন জানানো যাবে। পাশাপাশি থাকতে হবে সেলস এবং মার্কেটিংয়ে তিন বছরের অভিজ্ঞতা। বিশেষ একটা প্রকল্পে কাজের জন্য স্টুয়ার্ডশিপ এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। বিভিন্ন ভাষায় লেখা ও বলার দক্ষতা থাকতে হবে। ডাটা হ্যান্ডলিং কিংবা মাইক্রোসফট অফিস-এ অভিজ্ঞতা থাকতে হবে।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
4/6
আইআইটি খড়গপুরের রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্সির আর্থিক সহযোগিতায় Platinum Jubilee Celebrations of IIT Kharagpur(PJC) প্রকল্পে কাজের জন্য দু'জন কর্মী নিয়োগ করা হবে। নিযুক্ত ব্যক্তিকে প্রতিমাসে যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে ২৮ হাজার টাকা বেতন দেওয়া হবে। ১২ মাসের জন্য বিশেষ প্রকল্পে এই কর্মী নিয়োগ করা হবে আইআইটিতে ।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
5/6
বিশেষ এই প্রকল্পে আবেদনের জন্য, জেনারেল পুরুষ এবং ওবিসি আবেদনকারীদের জন্য আবেদন মূল্য বাবদ ১০০ টাকা জমা করতে হবে। মহিলা, এসটি এবং এসসি আবেদনকারীর জন্য লাগবে না আবেদন মূল্য। বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে এই পদে।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
6/6
বিশদে জানতে আইআইটি খড়গপুরের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। আবেদনের জন্য আপনাকে প্রথমে আইআইটি খড়গপুরের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ ২৪ মার্চ ২০২৬।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Government Job News: আপনি গ্র্যাজুয়েট বেকার? আইআইটিতে মাসে ২৮ হাজার বেতনে চাকরির সুবর্ণ সুযোগ রয়েছে, জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল