TRENDING:

How to Score Good Marks in CBSE Board Exams?: মঙ্গলবার থেকেই সিবিএসসি পরীক্ষা! বোর্ডে 'টপ' করতে এই ত্রয়ী স্মার্ট ট্রিকসের বিকল্প নেই

Last Updated:
How to Score Good Marks in CBSE Board Exams? ফেব্রুয়ারি ২০২৬-এ শুরু হতে চলা বোর্ড পরীক্ষার। এই পরীক্ষার ফলাফল শুধু শিক্ষাগত সাফল্যই নয়, ভবিষ্যতের ক্যারিয়ার গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই পরীক্ষাকে হালকাভাবে নেওয়ার কোনও সুযোগ নেই বলেই মত বিশেষজ্ঞদের।
advertisement
1/10
মঙ্গলবার থেকেই সিবিএসসি পরীক্ষা! বোর্ডে 'টপ' করতে এই ত্রয়ী স্মার্ট ট্রিকসের বিকল্প নেই
ফেব্রুয়ারি ২০২৬-এ শুরু হতে চলা বোর্ড পরীক্ষার। এই পরীক্ষার ফলাফল শুধু শিক্ষাগত সাফল্যই নয়, ভবিষ্যতের ক্যারিয়ার গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই পরীক্ষাকে হালকাভাবে নেওয়ার কোনও সুযোগ নেই বলেই মত বিশেষজ্ঞদের।
advertisement
2/10
ভাল ফল করা ছাত্রছাত্রীরা এখন নিজেদের পারফরম্যান্স আরও উন্নত করার পরিকল্পনায় ব্যস্ত। অন্যদিকে, খারাপ ফল করা অনেকেই উদ্বেগ ও মানসিক চাপে ভুগছে। বিশেষজ্ঞদের মতে, খারাপ ফলের প্রভাব ছাত্রছাত্রীদের মানসিক অবস্থার উপর যেমন পড়ে, তেমনি তা চূড়ান্ত বোর্ড পরীক্ষার ফলেও প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতিতে কীভাবে প্রস্তুতি নিলে ভালো নম্বর পাওয়া সম্ভব—তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন শিক্ষাবিদরা।
advertisement
3/10
কীভাবে ভাল নম্বর পেতে পারে পরীক্ষার্থীরা?১. ফলাফলের সঠিক বিশ্লেষণনিজের প্রি-বোর্ড ফলাফলের সৎ বিশ্লেষণ জরুরি। কোন বিষয়ে নম্বর কম এসেছে, কোন অধ্যায় কঠিন লেগেছে, কোন ধরনের প্রশ্নে ভুল হয়েছে—এসব খুঁটিয়ে দেখলে প্রস্তুতির ঘাটতি ধরা পড়বে।
advertisement
4/10
২. কৌশল বদলানো প্রয়োজনআগের পড়ার পদ্ধতি যদি ফল না দেয়, তবে নতুন কৌশল নিতে হবে। বিষয়ভিত্তিক সময়সূচি বদলে আরও কার্যকর রুটিন তৈরি করতে হবে।
advertisement
5/10
৩. বিষয়ভিত্তিক পরিকল্পনাযে বিষয়ে দুর্বলতা বেশি, সেই বিষয়ে বেশি সময় দিতে হবে। প্রয়োজন হলে কয়েকদিন শুধুমাত্র সেই বিষয়েই মনোযোগ দেওয়া উচিত।
advertisement
6/10
৪. প্রতিদিন মক টেস্ট অনুশীলননিয়মিত মক টেস্ট দিলে সময় ব্যবস্থাপনা ও প্রশ্নের ধরন বোঝা সহজ হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করার অভ্যাস গড়ে ওঠে।
advertisement
7/10
৫. নিয়মিত রিভিশননোট বারবার রিভিশন করা এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখে রাখা খুবই উপকারী। ডায়াগ্রাম, গ্রাফ ও চিত্র আঁকার অভ্যাস রাখাও জরুরি।
advertisement
8/10
৬. গত পাঁচ বছরের প্রশ্নপত্র সমাধানগত বছরের প্রশ্নপত্র সমাধান করলে পরীক্ষার ধরন ও প্রশ্নের পুনরাবৃত্তি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। তবে সিলেবাসের পরিবর্তন সম্পর্কে আপডেট থাকা দরকার।
advertisement
9/10
৭. লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়ালক্ষ্য ঠিক রেখে এগোলে মনোবল বজায় থাকে। লক্ষ্যকে সবসময় সামনে রেখে পড়াশোনা করলে সফলতা পাওয়া সহজ হয়।
advertisement
10/10
৮. আত্মবিশ্বাস বজায় রাখানেতিবাচক চিন্তা ও নিরুৎসাহজনক কথাবার্তা থেকে দূরে থেকে আত্মবিশ্বাস ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে যেকোনো লক্ষ্য অর্জন সম্ভব বলেই মত বিশেষজ্ঞদের।শিক্ষাবিদদের মতে, সঠিক পরিকল্পনা, নিয়মিত অনুশীলন ও মানসিক দৃঢ়তা থাকলে যে কোনও ছাত্রছাত্রীই বোর্ড পরীক্ষায় ভালো ফল করতে পারে।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
How to Score Good Marks in CBSE Board Exams?: মঙ্গলবার থেকেই সিবিএসসি পরীক্ষা! বোর্ডে 'টপ' করতে এই ত্রয়ী স্মার্ট ট্রিকসের বিকল্প নেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল