TRENDING:

CBSE Class 10 Two-Board Exam Policy: প্রথম বোর্ড পরীক্ষায় না বসলে, দ্বিতীয় পরীক্ষা দেওয়া যাবে না! নিয়মটা আসলে কী? ব্যাখ্যা করে দিল CBSE

Last Updated:
CBSE Class 10 Two-Board Exam Policy আসলে কী? প্রথম বোর্ড পরীক্ষা তো প্রত্যেকের জন্য বাধ্যতামূলক, তাহলে দ্বিতীয় বোর্ড পরীক্ষা কেন? কারা বসতে পারবেন দ্বিতীয় বোর্ড পরীক্ষায়, রইল ব্যাখ্যা৷
advertisement
1/9
প্রথম পরীক্ষায় না বসলে, দ্বিতীয় পরীক্ষা দেওয়া যাবে না! নিয়মটা আসলে কী? ব্যাখ্যা CBSE-র
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ২০২৬ সালের দশম শ্রেণির পরীক্ষার ফরম্যাট সংক্রান্ত নতুন নিয়মাবলি নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে নানা বিভ্রান্তি তৈরি হওয়ায় এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল CBSE৷
advertisement
2/9
নতুন নিয়মাবলির একটি নিয়েই বিশেষ করে ছড়িয়েছিল বিভ্রান্তি৷ যেখানে বোর্ডের তরফে বলা হয়েছিল, কোনও পড়ুয়া যদি বোর্ডের প্রথম পরীক্ষাটি না দেয়, তাহলে তাকে আর বোর্ডের দ্বিতীয় পরীক্ষা দিতে দেওয়া হবে না৷ অর্থাৎ, বোর্ডের প্রথম পরীক্ষায় উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছিল৷
advertisement
3/9
এরপরেই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি ব্যক্তিগত বা স্বাস্থ্যগত কোনও কারণে কোনও পড়ুয়া বোর্ডের প্রথম পরীক্ষা দিতে না পারলে, সে বোর্ডের দ্বিতীয় পরীক্ষায় বসার যোগ্যতা হারাবে? এই সমস্ত প্রশ্নেরই উত্তর দিল সিবিএসই৷
advertisement
4/9
CBSE-র তরফে স্পষ্ট ঘোষণা করে দেওয়া হয়েছে, বিষয়টি হল, বোর্ড দু’টি বোর্ড পরীক্ষার বিকল্প রাখছে৷ প্রথমটি সকল পরীক্ষার্থীর জন্য৷ এটিই মূল পরীক্ষা৷ এবার দ্বিতীয় যে বিকল্প পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, তা পরীক্ষার্থীদের সুবিধার্থে৷ মূলত, ‘Improvement Category’, ‘Compartment Category’, ‘Combined Improvement and Compartment’ এবং ‘Replacements Subject’ জন্যই রাখা হচ্ছে দ্বিতীয় বিকল্প৷ প্রত্যেক পড়ুয়ার Class 10-এর প্রথম বোর্ড এক্সামে বসা বাধ্যতামূলক৷ এরপরে আরও জানানো হয়েছে, কোনও পরীক্ষার্থী যদি প্রথম বোর্ড পরীক্ষার ৩ বা তার বেশি পরীক্ষায় না বসতে পারে, তাহলে সে দ্বিতীয় বোর্ড পরীক্ষায় বসার যোগ্যতা হারাবে৷
advertisement
5/9
আসুন এক নজরে দেখে নেওয়া যাক, CBSE ঠিক কী কী বিষয় স্পষ্ট করে বলেছে তাদের নতুন নির্দেশিকায়৷ প্রথম- প্রত্যেক পরীক্ষার্থীকে প্রথম বোর্ড পরীক্ষায় বসতে হবে৷ তা বাধ্যতামূলক৷
advertisement
6/9
নম্বর ভাল করার সুযোগ: যে সমস্ত পরীক্ষার্থী প্রথম বোর্ড পরীক্ষায় পাশ করবে, তারা বিজ্ঞান, অঙ্ক, সোশ্যাল সায়েন্স এবং ভাষার মধ্যে তিনটি বিষয়ে তাদের নম্বর বাড়ানোর জন্য দ্বিতীয় বোর্ড পরীক্ষা দিতে পারবে৷
advertisement
7/9
যে সমস্ত পরীক্ষার্থী প্রথম বোর্ড পরীক্ষায় ৩টি বা তার বেশি বিষয়ে পরীক্ষা দিতে পারবে না, তারা দ্বিতীয় বোর্ড পরীক্ষা দিতে পারবে না৷ তাদের ‘Essential Repeat category’ -তে ফেলা হবে এবং তাদের পরের বছর ফেব্রুয়ারি মাসে ফের পরীক্ষা দিতে হবে৷
advertisement
8/9
যে সমস্ত পরীক্ষার্থী কোনও বিষয়ে ‘Compartment’ বা ‘অকৃতকার্য’ হবে, তারা দ্বিতীয় বোর্ড পরীক্ষায় ‘Compartment’ ক্যাটেগরির অধীনে পরীক্ষা দিতে পারবেন৷
advertisement
9/9
কারা দ্বিতীয় বোর্ড পরীক্ষা দিতে পারবে? CBSE স্পষ্ট করে জানিয়েছে, সবার জন্য নয়, দ্বিতীয় বোর্ডের পরীক্ষার বিকল্প রাখা হচ্ছে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রের জন্য৷ তাহলে আসুন জেনে নেওয়া যাক, কাদের জন্য এই বোর্ডের দ্বিতীয় পরীক্ষা রাখা হচ্ছে? প্রথম পরীক্ষায় পাশ করলেও যারা কোনও বিষয়ে আরও ভাল ফল করতে চায়, তারা সর্বোচ্চ ৩টি বিষয়ে ফের বোর্ডের দ্বিতীয় পরীক্ষায় বসতে পারবে৷ যারা অকৃতকার্য হয়েছে কোনও বিষয়ে,তারা ফের পরীক্ষা দিতে পারবে দ্বিতীয় বোর্ড পরীক্ষায়৷ এছাড়া, প্রথম বোর্ড পরীক্ষায় পাশ করলেও যদি কোনও পরীক্ষার্থী বিষয় বদল বা রেজাল্ট ভাল করতে চায়, তাহলে তারা দ্বিতীয় পরীক্ষায় বসতে পারে৷
বাংলা খবর/ছবি/শিক্ষা/
CBSE Class 10 Two-Board Exam Policy: প্রথম বোর্ড পরীক্ষায় না বসলে, দ্বিতীয় পরীক্ষা দেওয়া যাবে না! নিয়মটা আসলে কী? ব্যাখ্যা করে দিল CBSE
Open in App
হোম
খবর
ফটো
লোকাল