New Financial Year 2026: ১ এপ্রিল থেকেই একগুচ্ছ জিনিসের দাম বদল, কী কী সস্তা হবে? কীসের কীসের দাম বাড়বে? দেখে নিন একনজরে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
১ এপ্রিল থেকে শুরু হয়েছে নতুন অর্থবর্ষ! দাম কমছে একগুচ্ছ জিনিসের, অন্যদিকে দামি হবে অনেককিছু! কোনটা দামি? কোনটা সস্তা? দেখে নিন একঝলকে
advertisement
1/16

১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে নতুন আর্থিক বছর (FY 2026-27), সঙ্গে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন। ১ ফেব্রুয়ারি ইউনিয়ন বাজেটে এই পরিবর্তনগুলি ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই নতুন নিয়মগুলির প্রভাব সরাসরি পড়বে গৃহস্থালির খরচ ও কনজিউমার খরচের উপর। আমদানি শুল্ক কিছুটা দামের ওঠানামায় প্রভাব ফেললেও, পণ্য ও পরিষেবার অধিকাংশ মূল্য নির্ধারণ করে GST Council। উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর থেকে জিএসটি কাঠামো চারটি স্ল্যাব থেকে কমিয়ে মাত্র দুটি—৫% এবং ১৮%—করা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকে। নতুন নিয়মগুলি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে, আজ, ১ এপ্রিল থেকে কোন কোন জিনিসের দাম কমতে পারে, তা এক নজরে দেখে নিন
advertisement
2/16
ওষুধ: ১৭টি অত্যাবশ্যকীয় ওষুধের ওপর কাস্টম ডিউটি কমানো হয়েছে, ফলে চিকিৎসার খরচ, বিশেষ করে ডায়াবেটিস ও ক্যানসারের ক্ষেত্রে আরও সাশ্রয়ী হয়ে উঠবে।
advertisement
3/16
ইলেকট্রিক যানবাহন--ইভি গাড়ির উপর কর ছাড় বাড়ানো হয়েছে, ফলে ক্রেতাদের জন্য এগুলি আরও সাশ্রয়ী হয়ে উঠবে।
advertisement
4/16
চামড়ার পণ্য: চামড়ার তৈরি পণ্য ও জুতোর দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
5/16
মাইক্রোওয়েভ: এই সব পণ্যগুলিতে কাস্টম ডিউটি কমানো হয়েছে, ফলে দাম কমতে পারে মাইক্রোওয়েভ ওভেনের
advertisement
6/16
আমদানি করা ব্যক্তিগত ব্যবহারের পণ্য: আমদানি করা কিছু ব্যক্তিগত ব্যবহারের পণ্যের উপর শুল্ক কমানো হয়েছে, ফলে এগুলি কম দামে পাওয়া যাবে।
advertisement
7/16
স্মার্টফোন ও ট্যাবলেট: দেশে উৎপাদিত মোবাইল ফোন ও ট্যাবলেটের দাম কমবে
advertisement
8/16
বিদেশে যাত্রা ও পড়াশোনার খরচ-- টিসিএস কমেছে, ফলে বিদেশে পড়াশোনা, চিকিৎসা ও ঘুরতে যাওয়ার খরচ কমবে
advertisement
9/16
সিফুড-- আঞ্চলিক জলসীমার বাইরে ধরা মাছ শুল্কমুক্ত করা হয়েছে, ফলে দাম কমে সিফুডের
advertisement
10/16
পোশাক--শাড়ি-সহ বিভিন্ন ধরনের পোশাকের দাম কমতে পারে
advertisement
11/16
গুরুত্বপূর্ণ খনিজ ও জ্বালানি উৎস: গুরুত্বপূর্ণ খনিজ ও জ্বালানি উপকরণের উপর ছাড় দেওয়ায় খরচ কমবে। এর মধ্যে রয়েছে কম দামে বায়োগ্যাস মিশ্রিত সিএনজি, লিথিয়াম-আয়ন ব্যাটারি সেল এবং সোলার গ্লাস।
advertisement
12/16
লাক্সারি পণ্য: একাধিক হাই-এন্ড পণ্যের দাম বাড়তে পারে
advertisement
13/16
আমদানি করা ইলেকট্রনিক পণ্য: দেশে তৈরি জিনিসের দাম কমছে, কিন্তু শুল্ক পরিবর্তনের কারণে দাম বাড়বে আমদানি করা ইলেকট্রনিক পণ্যের
advertisement
14/16
অ-প্রয়োজনীয় আমদানি করা পণ্য: যেসব পণ্য অত্যাবশ্যক শ্রেণির মধ্যে পড়ে না, সেগুলির উপর শুল্ক পরিবর্তনের কারণে সামান্য দাম বাড়তে পারে।
advertisement
15/16
প্রিমিয়াম কনসিউমার পণ্য: শুল্ক পরিবর্তনের কারণে কিছু প্রিমিয়াম পণ্যের সামান্য দাম বাড়তে পারে
advertisement
16/16
FASTag বার্ষিক পাস: FASTag-এর বার্ষিক পাসের দাম ৩,০০০ টাকা থেকে বেড়ে ৩,০৭৫ টাকা হতে চলেছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Financial Year 2026: ১ এপ্রিল থেকেই একগুচ্ছ জিনিসের দাম বদল, কী কী সস্তা হবে? কীসের কীসের দাম বাড়বে? দেখে নিন একনজরে