TRENDING:

New Business Idea: পাঁচ ছয় মাসে কাজেই চলে সারা বছর! এই জীবিকা গোটা গ্রামের

Last Updated:
জানা যায় পাইকারি বাজারে এই বড়িগুলো ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়
advertisement
1/8
পাঁচ ছয় মাসে কাজেই চলে সারা বছর! এই জীবিকা গোটা গ্রামের
উত্তর দিনাজপুর: জেলার কালিয়াগঞ্জেএকটি গ্রাম রয়েছে যার নাম নসিরহাট দাস পাড়া। তবে এই গ্রামের নাম নাসিরহাট দাসপাড়া হলেও অনেকের কাছে এই গ্রাম বড়ি গ্রাম নামেই পরিচিত। বড়িগ্রাম নাম হয়েছে তার অবশ্য পর্যাপ্ত কারণও রয়েছে। রিপোর্টিং পিয়া গুপ্তা, প্রতীকী ছবি ৷
advertisement
2/8
দীর্ঘদিন ধরে এই গ্রামের প্রায় বেশিরভাগ পরিবার ই বড়ি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। বড়ি বেচেই চলে তাদের সংসার। জানা গিয়েছে গ্রামের কেউ ২০ বছর কেউ ২৪ বছর আবার কেউ ৩০ বছর ধরে এই বড়ি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। প্রতীকী ছবি ৷
advertisement
3/8
গ্রামে ঢুকলেই চোখে পড়বে মাঠে রোদের মধ্যে সারিবদ্ধ ভাবে চলছে বড়ি শুকনোর কাজ। প্রায় প্রত্যেকেই ব্যস্ত থাকেন তাদের বড়ি তৈরির কাজে। মুগ ডাল ,কলাই এর ডাল আবার বিউলি ডাল দিয়েও বডি তৈরি হয় বড়ি তৈরির জন্য আগের দিন রাতে জলের মধ্যে ডাল ভিজিয়ে রাখা হয়। প্রতীকী ছবি ৷
advertisement
4/8
পরের দিন সকালে সেই ডাল পিষে ফেটে তারপর হাতের সাহায্যে বড়ি দেওয়া হয়। সেই বড়ি দুদিন ধরে রোদে শুকিয়ে তারপর প্যাকেজিং হয়ে বিক্রি জন্য বেরিয়ে যায় বিভিন্ন জায়গায়। জানা যায় পাইকারি বাজারে এই বড়িগুলো ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। প্রতীকী ছবি ৷
advertisement
5/8
বাঙালির খাদ্যাভাসে বেশ কিছু লোভনীয় পদ হল সুক্ত, পোস্ত, কিংবা পাঁচ মিশালি তরকারি। তবে এইসব পদ অনেককেই বড়ি দিয়ে রান্না করতে এবং খেতে পছন্দ করেন। তরকারিতে বড়ি পড়লে যেন তা স্বাদের মাত্রা আরও বাড়িয়ে তোলে । প্রতীকী ছবি ৷
advertisement
6/8
এই গ্রামে প্রতিদিন প্রত্যেকটি পরিবার প্রায় কুড়ি কুইন্টাল বড়ি তৈরি করে । এই গ্রামের বড়ি শিল্প একদিকে যেমন বাজারে চাহিদা মেটাতে সাহায্য করে তেমনি এই বড়ি শিল্পের হাত ধরে স্বনির্ভর হচ্ছেন গ্রামের মহিলারাও। প্রতীকী ছবি ৷
advertisement
7/8
আগেকার দিনে মহিলারা বাড়িতে বড়ি বানালেও বর্তমান কর্মব্যস্ততার যুগে বাড়ির গৃহিনিদের তার সময়ে হয়ে ওঠে না আর। আর সেই কারণে বাজার চলতি বড়ি কিনে খেতে হয় সকলের। প্রতীকী ছবি ৷
advertisement
8/8
তবে বিপুল পরিমাণে এই বড়ির চাহিদা মেটানোর জন্য গ্রামের বিভিন্ন মহিলা ও পুরুষরা এখনো বানিয়ে থাকেন। এবং সেগুলি বিভিন্ন পাইকারি বাজারের রফতানি ও করেন। প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: পাঁচ ছয় মাসে কাজেই চলে সারা বছর! এই জীবিকা গোটা গ্রামের
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল