TRENDING:

LPG Cylinder Booking New Rule: গুজব ছাড়ুন! ২৫ দিন, না ৩৫ দিন...সিলিন্ডার পাওয়ার কতদিন পরে গ্যাস বুকিং, স্পষ্ট নির্দেশিকা প্রকাশ কেন্দ্রের

Last Updated:
LPG Cylinder Booking New Rule: গত মঙ্গলবার বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ডাবল সিলিন্ডার যুক্ত গ্রাহকদের ক্ষেত্রে সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা ২৫ দিন থেকে বাড়িয়ে ৩৫ দিন করা হয়েছে৷
advertisement
1/8
গুজব ছাড়ুন! ২৫ দিন, না ৩৫ দিন...সিলিন্ডার পাওয়ার কতদিন পরে গ্যাস বুকিং, স্পষ্ট নির্দেশিকা প্রকাশ কেন্দ্রের
নয়াদিল্লি: গত মঙ্গলবার সন্ধের দিকে হঠাৎ করেই দেশজুড়ে সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি খবর৷ মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির জেরে, হরমুজ প্রণালির অস্থিরতার মাঝে গৃহস্থের জন্য রান্নার গ্যাসের সিলিন্ডারের জোগান আরও দীর্ঘায়িত করার জন্য নাকি নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্র৷ সেখানে নাকি বলা হয়েছিল, যে সমস্ত পরিবারের দুটি সিলিন্ডারের রেজিস্ট্রেশন রয়েছে, তাঁরা আর ২৫ দিন নয়, ৩৫ দিন পরে বুক করতে পারবেন তাঁদের পরবর্তী সিলিন্ডার৷ এই খবর ছড়িয়ে পড়তেই আরও আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ৷
advertisement
2/8
ওই খবরে জানানো হয়েছিল, ১৪.২ কেজি ডবল সিলিন্ডার ব্যবহারকারীদের ক্ষেত্রে গ্যাস বুকিংয়ের ন্যূনতম সময়সীমা বাড়িয়ে ২৫ দিন থেকে ৩৫ দিন করা হয়েছে। জ্বালানি সরবরাহে ভারসাম্য বজায় রাখতে এবং অযথা আগাম বুকিং রোধ করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
advertisement
3/8
বলা হয়েছিল, যাঁরা ডবল সিলিন্ডার ব্যবহার করেন, তাঁরা একটি সিলিন্ডার বুকিং করার পর পরবর্তী বুকিং করতে পারবেন অন্তত ৩৫ দিন পরে। আগে এই সময়সীমা ছিল ২৫ দিন। অর্থাৎ, বলা হয়েছিল, আগের তুলনায় আরও ১০ দিন বেশি অপেক্ষা করতে হবে দ্বিতীয় সিলিন্ডার বুকিংয়ের জন্য। কিন্তু, সেই খবর এবার নস্যাৎ করে দিল কেন্দ্রীয় মন্ত্রক৷
advertisement
4/8
একটি সাংবাদিক বিবৃতি জারি করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং ন্যাচরাল গ্যাস মন্ত্রকের তরফে জানা হয়েছে, সরকারের নজরে এসেছে, কিছু পোস্টে নতুন রিফিল বা গ্যাস বুকিংয়ের সময়সীমা বাড়ানোর দাবি করে কিছু পোস্ট হয়েছে৷
advertisement
5/8
মন্ত্রক জানিয়েছে, ‘‘সরকারের নজরে এসেছিল, কিছু সংবাদ প্রতিবেদনে এবং সোশ্যাল মিডিয়া পোস্টে এলপিপি রিফিল এবং বুকিংয়ের সংশোধিত সময়সীমা-পিএমইউওয়াই সংযোগের জন্য ৪৫ দিন, নন-পিএমইউওয়াই-এর একক সিলিন্ডারের জন্য ২৫ দিন এবং ডাবল সিলিন্ডারের জন্য ৩৫ দিন করার দাবি জানানো হয়েছে৷’’ পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, এই দাবিগুলি ‘ভুল’ এবং পূর্ববর্তী যে নিয়ম ছিল তা-ই বহাল রয়েছে৷
advertisement
6/8
কেন্দ্রীয় সরকার জানিয়েছে একক হোক, কী দু’টি সিলিন্ডার, রিফিল বা বুকিংয়ের জন্য সময়সীমা পরিবর্তন করা হয়নি৷ চলতি মাসের শুরুতে বিজ্ঞপ্তি জারি করে যেমন জানানো হয়েছিল, শহরাঞ্চলের ক্ষেত্রে সিলিন্ডার পাওয়ার ২৫ দিন এবং গ্রামাঞ্চলে সিলিন্ডার পাওয়ার ৪৫ দিন পরে পরবর্তীস সিলিন্ডার বুক করা যাবে৷
advertisement
7/8
নাগরিকদের এলপিজি সরবরাহ ও বুকিং সংক্রান্ত নিয়মাবলি সম্পর্কে ভুল তথ্য বিশ্বাস না করতে বা না ছড়াতে অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। জানানো হয়েছে, চাহিদা মেটানোর জন্য দেশে বর্তমানে পর্যাপ্ত এলপিজি মজুত রয়েছে৷
advertisement
8/8
বিবৃতিতে আরও বলা হয়েছে, “নাগরিকদের এই ধরনের অপপ্রচারে বিশ্বাস না করতে বা খবর না ছড়াতে এবং অপ্রয়োজনীয় বা আতঙ্কিত হয়ে এলপিজি রিফিল বুকিং এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। পুনরায় জানানো হচ্ছে যে, দেশে পর্যাপ্ত এলপিজি মজুত রয়েছে এবং উদ্বেগের কোনও কারণ নেই।”
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LPG Cylinder Booking New Rule: গুজব ছাড়ুন! ২৫ দিন, না ৩৫ দিন...সিলিন্ডার পাওয়ার কতদিন পরে গ্যাস বুকিং, স্পষ্ট নির্দেশিকা প্রকাশ কেন্দ্রের
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল