TRENDING:

Post Office | New Business Idea: মাত্র 5 হাজার টাকায় পোস্ট অফিসের সঙ্গে ব্যবসা শুরু করে মাসে বাম্পার রোজগারের বিশাল সুযোগ

Last Updated:
Post Office | New Business Idea: প্রতি মাসে মোটা টাকা রোজগার করতে মাত্র ৫,০০০ টাকা বিনিয়োগ করুন পোস্ট অফিসে
advertisement
1/11
মাত্র 5 হাজার টাকায় পোস্ট অফিসের সঙ্গে ব্যবসা শুরু করে মাসে বাম্পার রোজগার!
পোস্ট অফিসের বহু শূন্যপদে কর্মী নিয়োগের বিবৃতি লক্ষ করা যায় ৷ তা নিয়ে আগ্রহী মানুষেরা ভিড়ও করে থাকেন ৷ কিন্তু এবার এসেছে দুরন্ত সুযোগ যেখানে পোস্ট অফিসের সঙ্গে ব্যবসা করা যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/11
ব্যবসা বাণিজ্য করে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা রোজগার করা যেতে পারে ৷ পোস্ট অফিসের পক্ষ থেকে ফ্রাঞ্চাইজি (Post office Franchise) দেওয়া হচ্ছে ৷ পোস্ট অফিস খুলে টাকা পয়সা রোজগার করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/11
এই সময়ে সারা দেশে প্রায় ১.৫৫ লক্ষ পোস্ট অফিস আছে ৷ তবুও এমন জায়গা আছে যেখানে পোস্ট অফিস নেই সেই সমস্ত গ্রামীণ বা অতি গ্রামীণ এলাকায় পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি দেওয়া হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/11
প্রথম ফ্রাঞ্চাইজি আউটলেটের মত দ্বিতীয় পোস্টাল এজেন্ট ফ্রাঞ্চাইজি ৷ এর মাধ্যমে যেকোনও ফ্রাঞ্চাইজ নিতে পারেন ৷ এই ধরনের এজেন্টের মাধ্যমে শহর ও গ্রামে ঘরে ঘরে পোস্টাল স্ট্যাম্প বা স্টেশনারি পৌঁছয় ৷ একেই পোস্টাল এজেন্ট ফ্রাঞ্চাইজি বলা হয়ে থাকে ৷ এই ফ্রাঞ্চাইজির জন্য মাত্র ৫,০০০ টাকা করে দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/11
ফ্রাঞ্চাইজির পাওয়ার পরে কমিশনের মাধ্যমে রোজগারের বড় সুযোগ রয়েছে ৷ কাজের উপরেই নির্ভর করবে একজন কতকানি রোজগার করবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/11
কে কে রোজগার করতে পারবেন ফ্রাঞ্চাইজি? যিনি ফ্রাঞ্চাইজি নেবেন তাঁর বয়স ১৮ বছরের বেশি হতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/11
যে কোনও ভারতীয় নাগরিক পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি নিতে পারবেন ৷ যিনি ফ্রাঞ্চাইজি নেবেন তাঁর কাছে যে কোনও মান্যতা প্রাপ্ত স্কুলে অষ্টম শ্রেণির শংসাপত্র থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/11
ফ্রাঞ্চাইজির আবেদনের জন্য সর্বপ্রথমে আবেদনপত্র জমা দিতে হবে ৷ নির্বাচিত হওয়ার পরে ভারতীয় ডাক বিভাগের সঙ্গে মউ সই করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/11
কীভাবে ফ্রাঞ্চাইজির জন্য আবেদন করতে হবে ৷ পোস্ট অফিসের অফিশিয়্যাল নটিফিকেশন সাইটে আবেদন করতে হবে ৷ আবেদন করতে এই অফিশিয়্যাল লিঙ্কে (indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf) ক্লিক করতে হবে ৷ এখান থেক আবেদনপত্র ডাউনলোড করে ফ্রাঞ্চাইজি আবেদন করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/11
মউ সই করা হলে গ্রাহকদের সুবিধা দেওয়া হবে ৷ মউয়ের মাধ্যমে কমিশন নির্ধারিত হয়ে থাকে ৷ রেজিস্টার্ড আর্টিক্যাল বুকিং ৩ টাকা, স্পিড পোস্ট আর্টিক্যাল বুকিং-এ ৫ টাকা, ১০০ থেকে ২০০ টাকার মানি অর্ডারের বুকিং প্রতি ৩.৫০ টাকা ৷ ২০০ টাকার বেশি মানি অর্ডারে ৫ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/11
প্রতি মাসে রেডিস্ট্রি ও স্পিড পোস্টের ১,০০০ এর বেশি বুকিং-এ ২০ শতাংশ অতিরিক্ত কমিশন ৷ পোস্টাল স্ট্যাম্প, পোস্টাল স্টেশনারি ও মানি অর্ডার ফর্মের বিক্রিতে অ্যামাউন্টের ৫ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Post Office | New Business Idea: মাত্র 5 হাজার টাকায় পোস্ট অফিসের সঙ্গে ব্যবসা শুরু করে মাসে বাম্পার রোজগারের বিশাল সুযোগ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল