TRENDING:

প্রবীণদের স্মার্ট ফোনের ব্যবহার শেখাতে কর্মশালা

Last Updated:

জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। সবই মজুত হাতের মুঠোয়। সৌজন্যে স্মার্ট ফোনের হাজারো কেরামতি। তবে টাচ স্ক্রিনে আঙুল দিয়ে স্মার্ট অ্যাপগুলোকে বাগে আনা বেশ গোলমেলে ব্যাপার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#কলকাতা: জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। সবই মজুত হাতের মুঠোয়। সৌজন্যে স্মার্ট ফোনের হাজারো কেরামতি। তবে টাচ স্ক্রিনে আঙুল দিয়ে স্মার্ট অ্যাপগুলোকে বাগে আনা বেশ গোলমেলে ব্যাপার। বয়স বাড়লে সমস্যা আরও বেশি। কাঁপা হাতে স্মার্ট ফোন ম্যানেজ করবেন কীভাবে? সেই পাঠ নিতেই পাঠশালায় হাজির ওঁরা।
advertisement

আরও পড়ুন: পুরুলিয়ায় ফের ভোট গণনা কেন? প্রশ্ন বিজেপির, বয়কটের ডাক তাদের

পাঠশালাই বটে। তবে এখানে কোনও টোলের পন্ডিত ছাত্রদের নামতা পড়ান না। বরং এখানকার প্রশিক্ষকরা পড়ুয়াদের তুলনায় বয়সে নবীন। তাঁদেরই একজন বন বিভাগের কর্মী লিপিকা রায়। তাঁর মতে, আজকের ফাস্ট ফরোয়ার্ড লাইফে স্মার্ট ফোনই প্রবীণদের সবথেকে বড় বন্ধু হয়ে উঠতে পারে। এই সহজ সত্যিটুকু প্রবীণদের বোঝাতেই একদিনের কর্মশালার আয়োজন করেছিল 'ঠিকানা শিমলা'।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে আলো নেই, অন্তরের দৃষ্টিতে ইতিহাস আর প্রকৃতিকে ছুঁয়ে দেখল দৃষ্টিহীন পড়ুয়ারা
আরও দেখুন

আরও পড়ুন: কড়া নিরাপত্তায় ফের ভোট শুরু অম্বিকা নগরে

বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রবীণদের স্মার্ট ফোনের ব্যবহার শেখাতে কর্মশালা