TRENDING:

North 24 Parganas News: পর্যটনের সম্ভাবনা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন, ভাঙাচোরা লেবুখালী পার্কের বেহাল দশা

Last Updated:

 সময়ের সঙ্গে সঙ্গে পার্কের পরিকাঠামো প্রায় ধ্বংসের মুখে। শিশুদের খেলার স্লিপ ভেঙে দু’টুকরো, বসার বেঞ্চগুলি ভাঙাচোরা, কোথাও খানাখন্দ, কোথাও প্লাস্টার খসে রড বেরিয়ে পড়েছে। চারদিকে ছড়িয়ে রয়েছে ময়লা-আবর্জনার স্তূপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যা: পর্যটনের সম্ভাবনা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন, ভাঙাচোরা লেবুখালি পার্কের বেহাল দশা। সুন্দরবনের রায়মঙ্গল নদীর পাড়ে লেবুখালী বাসস্ট্যান্ড সংলগ্ন যে পার্কটি একসময় এলাকাবাসীর বিনোদনের কেন্দ্র ছিল, আজ তা পড়ে আছে চরম অবহেলায়। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালী পার্কের এই বেহাল দশা দীর্ঘদিনের। বাম আমলে গড়ে ওঠা এই পার্কটি সংস্কারের মুখ দেখেনি। সময়ের সঙ্গে সঙ্গে পার্কের পরিকাঠামো প্রায় ধ্বংসের মুখে। শিশুদের খেলার স্লিপ ভেঙে দু’টুকরো, বসার বেঞ্চগুলি ভাঙাচোরা, কোথাও খানাখন্দ, কোথাও প্লাস্টার খসে রড বেরিয়ে পড়েছে। চারদিকে ছড়িয়ে রয়েছে ময়লা-আবর্জনার স্তূপ।
advertisement

নিত্যদিন দূর-দূরান্ত থেকে মানুষজন রায়মঙ্গল নদীর ধারে সময় কাটাতে এলেও, পার্কের বর্তমান পরিবেশে বসে থাকাও দুষ্কর হয়ে উঠেছে। অভিযোগ, রাত নামলেই এখানে বসে মদের আসরও। ফলে পরিবার ও শিশুদের নিয়ে পার্কে আসা কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। এলাকাবাসীর স্পষ্ট দাবি—দ্রুত এই পার্কের সংস্কার ও পুনর্নির্মাণ প্রয়োজন। তা হলে আবারও লেবুখালী পার্ক পর্যটক ও সাধারণ মানুষের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠতে পারে। এ বিষয়ে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল জানান, তিনি বিধানসভায় হিঙ্গলগঞ্জের কালিতলা, লেবুখালী শিশু উদ্যান ও লেবুখালী পার্কের বেহাল অবস্থার কথা তুলে ধরেছেন। তাঁর দাবি অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত এই কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন। খুব শিগগিরই লেবুখালী পার্ক সংস্কারের কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন বিধায়ক। এখন এলাকাবাসীর একটাই প্রশ্ন—এই আশ্বাস কবে বাস্তব রূপ পাবে? সেই অপেক্ষাতেই দিন গুনছেন লেবুখালির মানুষজন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাতের নাগালেই 'পলাশের স্বর্গ'! দোলে ঘুরে আসুন হাওড়ার 'এই' জঙ্গল
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: পর্যটনের সম্ভাবনা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন, ভাঙাচোরা লেবুখালী পার্কের বেহাল দশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল