TRENDING:

Dilip Ghosh: 'বিজেপি অপেক্ষা করছে', বিস্ফোরক দিলীপ ঘোষ! একের পর এক ইস্যুতে তৃণমূলকে আক্রমণ

Last Updated:

Dilip Ghosh: একের পর এক ইস্যুতে তৃণমূলকে আক্রমণ শানালেন দিলীপ ঘোষ। জানালেন, ভোটের জন্য বিজেপিও অপেক্ষা করে আছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গপুর: পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে এক চা চক্রে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের একাধিক সমসাময়িক ইস্যুতে মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। জ্বালানি সঙ্কট থেকে শুরু করে সম্ভাব্য নির্বাচন ঘোষণা, প্রশাসনিক বৈঠক ও ডিএ আন্দোলন, প্রায় সব বিষয়েই রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।
দিলীপের কড়া আক্রমণ
দিলীপের কড়া আক্রমণ
advertisement

রাজ্যে জ্বালানি সঙ্কট কাটাতে উদ্যোগী হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নয় দফা এসওপি জারি করেছেন এবং নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেই প্রসঙ্গ তুলেই তৃণমূল কংগ্রেসের আন্দোলনকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, তৃণমূল বুঝে গেছে নির্বাচনের পরে তাদের পথে নামতেই হবে, তাই এখন থেকেই আন্দোলনের নাটক শুরু হয়েছে।

আরও পড়ুন: শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, প্রশাসনিক অনুষ্ঠানে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে, একাধিক স্টেশন ও ট্রেনের উদ্বোধনও করবেন মোদি

advertisement

দিলীপ ঘোষ দাবি করেন, খড়গপুরের এক গ্যাস এজেন্ট তাঁর কাছে এসে জানিয়েছেন যে ডিস্ট্রিবিউটর থেকে এত বেশি পরিমাণে গ্যাস সরবরাহ করা হচ্ছে যে রাখার জায়গা পর্যন্ত নেই। উপর থেকে সিলিন্ডারের সংখ্যা বাড়ানোর নির্দেশও নাকি দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমকে উদ্দেশ করে বলেন, “তৃণমূলের মিথ্যা প্রচার করবেন না, সাধারণ মানুষকে ভয় দেখাবেন না।”

advertisement

এদিকে, রাজ্যে খুব শীঘ্রই নির্বাচন ঘোষণার সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়ছে। কমিশন সূত্রে খবর, সম্ভবত সোমবারই ভোট ঘোষণা হতে পারে এবং এক থেকে তিন দফায় ভোটগ্রহণ হতে পারে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বিজেপিও অপেক্ষা করছে। দ্রুত নির্বাচনের ঘোষণা হোক। ভোটের দিনক্ষণ ঘোষিত হলেই দলীয় কর্মীরা মাঠে নেমে পড়বেন। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়েও তীব্র প্রতিক্রিয়া জানান তিনি। দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী যদি ক্ষমতায় ফিরে আসেন তবেই তো কাউকে আবার পদে বসাতে পারবেন। আইন না মানলে সবাইকেই শোকজের মুখে পড়তে হবে। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলাই উচিত বলেও মন্তব্য করেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এসআইআর ঘিরে মোথাবাড়িতে নজিরবিহীন কাণ্ড! এন‌আইএ তদন্তে কী উঠে এল? জানুন
আরও দেখুন

অন্যদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ না মেলার বিষয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ না করে বরং তাদের বিরুদ্ধেই আইনি পদক্ষেপ নিচ্ছে সরকার। কর্মচারীদের সম্মান ও স্বার্থ রক্ষা করতে না পারলে সেই সরকার কীভাবে মানুষের আস্থা পাবে, প্রশ্ন তোলেন তিনি। সব মিলিয়ে খড়গপুরের এই অনানুষ্ঠানিক চা চক্রেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একের পর এক তোপ দাগতে দেখা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষকে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
Dilip Ghosh: 'বিজেপি অপেক্ষা করছে', বিস্ফোরক দিলীপ ঘোষ! একের পর এক ইস্যুতে তৃণমূলকে আক্রমণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল